অবশেষে বেলারুশ সীমান্তে ইউক্রেনের সাথে রাশিয়ার বৈঠক

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২২, ১০:১৪ পিএম

অবশেষে বহু নাটকীয়তার পর বেলারুশ সীমান্তেই ইউক্রেনের সাথে বৈঠকে বসছে রাশিয়া।  

ইউক্রেনে রুশ সামরিক বাহিনীর অভিযান শুরুর পর থেকেই রাশিয়ার সাথে বৈঠকের জন্য দেন-দরবার শুরু করলেও রাশিয়া তাতে কর্ণপাত করেনি এই ক'দিন। 

এরই মধ্যে রাশিয়ার সাথে সকল প্রকার কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণাও দেয় ইউক্রেন। 

তবে এরপরও পুতিনের সাথে যোগাযোগের জন্য বারবার বিশ্বনেতাদের দ্বারস্থও হতে দেখা গেছে জেলেনস্কিকে।  

অবশেষে রোববার (২৭ ফেব্রুয়ারি) রুশ সংবাদ সংস্থাগুলোতে পাঠানো বিবৃতিতে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, রাশিয়া ইউক্রেনের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে। 

আলোচনা করার জন্য ইতিমধ্যে মস্কো থেকে একটি প্রতিনিধিদল বেলারুশের গোমেল শহরে পৌঁছেছে বলেও উল্লেখ করেন তিনি।

এরপর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, তিনি রাশিয়ার সঙ্গে আলোচনায় প্রস্তুত আছেন। তবে বেলারুশে আলোচনা অনুষ্ঠিত হলে, তাতে অংশ নিতে রাজি নন তিনি। 

তার ভাষ্যমতে, রাশিয়া যদি বেলারুশ ভূখণ্ড থেকে ইউক্রেনে হামলা না চালাত, তাহলে দেশটিতে আলোচনা নিয়ে আপত্তি করতেন না। 

বেলারুশ ছাড়া অন্য যেকোনো জায়গায় আলোচনায় অংশ নেওয়ার ক্ষেত্রে আপত্তি নেই বলেও জানান জেলেনস্কি।

আরও পড়ুন: নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা কোরিয়ার, বিশ্লেষকরা বলছেন বিপদজনক

কিন্তু শেষমেষ ইউক্রেনের প্রতিনিধিদল কোন পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করবে ইউক্রেন-বেলারুশ সীমান্তেই বলে জানিয়েছেন জেলেনস্কি। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রোববার সন্ধ্যায় বেলারুশ প্রেসিডেন্ট আলেক্সান্ডার লুকাশেঙ্কোর সাথে কথা বলার পর একটি বিবৃতিতে এ কথা জানিয়েছেন। 

বিবৃতিতে জেলেনস্কি বলেন, আমরা একমত হয়েছি যে ইউক্রেনের প্রতিনিধিদল কোন পূর্বশর্ত ছাড়াই রুশ প্রতিনিধিদলের সাথে সাক্ষাত করবে। 

প্রিয়াপাত নদীর কাছে ইউক্রেন-বেলারুশ সীমান্তে এই বৈঠক হবে বলেও উল্লেখ করেন তিনি। 

এই বৈঠকের জন্য প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করার দায়িত্বও বেলারুশ প্রেসিডেন্ট লুকাশেঙ্কো নিয়েছেন বলে তিনি জানান।

তবে সম্ভাব্য এই বৈঠক সম্পর্কে রাশিয়া বা বেলারুশ এখনও কোনো বিবৃতি দেয়নি।


একাত্তর/জো

টানা পঞ্চম বছরে পদার্পণ করা ইউক্রেন যুদ্ধ থামানোর লক্ষ্যে এক অভূতপূর্ব চাল চেলেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি...
রাশিয়া আমেরিকাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুধবার রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, রাশিয়া প্রস্তাব দিয়েছে, আমেরিকা যদি...
ইউক্রেন-রাশিয়া যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে ইরানি ড্রোন মোকাবিলায় সহায়তা করতে চায় কিয়েভ। তবে, এই সহায়তার বিনিময়ে অর্থ এবং উন্নত প্রযুক্তি দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট...
ইউক্রেনের ড্রোন বিশেষজ্ঞরা আগামী সপ্তাহে মধ্যপ্রাচ্যে ‘সশরীরে উপস্থিত’ থাকবেন বলে রোববার নিশ্চিত করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন যে, যুক্তরাষ্ট্রের সঙ্গে...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর