দণ্ডপ্রাপ্তদের কারামুক্তি দেবার ঘোষণা জেলেনস্কির

আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৩৪ পিএম

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এবার লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন আসামিদের কারামুক্তি দেবার ঘোষণা দিয়েছেন। 

ভলোদিমির জেলেনস্কি সোমবার (২৮ ফেব্রুয়ারি) বলেছেন, লড়াইয়ের অভিজ্ঞতা আছে এমন দণ্ডপ্রাপ্ত অপরাধীদের কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে।

রাশিয়ার সাথে লড়াইয়ে ইউক্রেনকে রক্ষার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, নৈতিকতার বিবেচনায় এমন সিদ্ধান্ত সহজ নয়। কিন্তু প্রতিরক্ষার জন্য এটি কাজে লাগবে।

এর আগে এক ভিডিও বিবৃতিতে ইউক্রেনের প্রেসিডেন্ট রুশ সৈন্যদের অস্ত্র ত্যাগের আহ্বান জানান।

রুশ সৈন্যদের উদ্দেশ্যে তিনি বলেন, অস্ত্র ত্যাগ করে এদেশ থেকে চলে যাও। তোমাদের কম্যান্ডারদের বিশ্বাস করোনা। প্রোপাগান্ডা বিশ্বাস করোনা। নিজের জীবন বাঁচাও।

ইউক্রেনকে দ্রুত সদস্য করে নেয়ার জন্যও প্রেসিডেন্ট জেলেনস্কি ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, এর আগে বেসামরিক নাগরিকদের অস্ত্র সরবরাহ করার আর বিশ্বের যেকোন দেশের বিদেশীদের ইউক্রেনের পক্ষে লড়াইয়ে অংশগ্রহণের আহ্বান ঘোষণা করেছিলেন জেলেনস্কি। 


একাত্তর/জো  

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১২ জন নাগরিককে জোরপূর্বক বাংলাদেশে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে, বর্ডার গার্ড...
বাংলাদেশের দ্রুত বর্ধনশীল পর্যটন ও আতিথেয়তা (হোটেল-রিসোর্ট) খাতে প্রাথমিকভাবে বিশাল ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার (প্রায় ১৪ হাজার কোটিরও বেশি টাকা) বিনিয়োগের নীতিগত ঘোষণা দিয়েছেন জাপানি...
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে এক সারপ্রাইজ সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নতুন সভাপতি...
সৌদি আরবের পবিত্র মক্কা নগরীর একটি মসজিদের অভ্যন্তরে অনৈতিক কাজে জড়িয়ে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশি প্রবাসীর বিষয়ে এবার ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন জাফর এইচ বিন আবিয়ার কাছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর