অ্যান্টার্কটিকায় ক্ষয়ে গেছে বিশাল আকারের বরফখণ্ড

আপডেট : ২৬ মার্চ ২০২২, ১২:৫৬ পিএম

অতিরিক্ত তাপমাত্রার কারণে অ্যান্টার্কটিকা মহাদেশে বারোশ' বর্গ কিলোমিটার আয়তনের একটি বরফখণ্ড সম্পূর্ণ ভেঙে টুকরো হয়ে গেছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। 

শনিবার (২৬ মার্চ) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, ১৫ মার্চের দিকে পূর্ব অ্যান্টার্কটিকায় কঙ্গা আইস শেলফ নামে বরফখণ্ডটি পুরোপুরি ভেঙে যায়। 

ওই অঞ্চলে অতিরিক্ত তাপমাত্রা বৃদ্ধির কারণেই এমনটা হয়েছে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা। 

আইস শেলফ হলো পানিতে ভাসমান ও স্থলের সাথে যুক্ত বরফের বিশাল পাট, যেগুলো তৈরি হতে হাজার হাজার বছর লেগে যায়।

এগুলো বাঁধ হিসেবে কাজ করে তুষার ও বরফকে সমুদ্রের পানিতে মিলিয়ে যাওয়া থেকে আটকায়, যার ফলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় না। 

তবে এবছরের মার্চ মাসে পূর্ব অ্যান্টার্কটিকায় তাপমাত্রা সাধারণের চেয়ে প্রায় ৪০ ডিগ্রী সেলসিয়াস বেশি ছিল, যার ফলে কঙ্গা আইস শেলফটি গলে গেছে বলে ধারণা করা হচ্ছে। 

ওই অঞ্চলে তাপমাত্রা হয় সাধারণত মাইনাস ৫১ ডিগ্রী সেলসিয়াস। তবে মার্চের শুরুতে সেখানকার তাপমাত্রা ছিল ১০ ডিগ্রী সেলসিয়াসের আশেপাশে। 

তবে সেখানকার তাপমাত্রা আবার আগের অবস্থায় ফিরে গেছে বলে জানিয়েছেন মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের গ্লেসিয়ার বিশেষজ্ঞ পিটার নেফ। 

আরও পড়ুন: হলিউড স্টাইল ভিডিওতে কিমের স্পষ্ট বার্তা

আর্কটিকের তুলনায় অ্যান্টার্কটিকের তাপমাত্রা বৃদ্ধির হার কিছুটা কম হলেও, সাম্প্রতিক সময়ে বৈশ্বিক উষ্ণতার কারণে সেখানে বছরে প্রায় দেড়শ' বিলিয়ন টন বরফ গোলে যায়। 

অন্যদিকে আর্কটিকের তাপমাত্রা বৃদ্ধির হার পৃথিবীর অন্যান্য অঞ্চলের তুলনায় তিনগুণ বেশি। 


একাত্তর/এসজে

বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তন উচ্চ-পার্বত্য অঞ্চলের পাথর ও বরফের স্থিতিশীলতা নষ্ট করার মতো পরিবেশ তৈরি করছে, যা নেপাল ও চীনের তিব্বত সীমান্তে এই সপ্তাহে ঘটে যাওয়া প্লাবনের মতো প্রলয়ঙ্করী...
ইউরোপীয় ইউনিয়নের জলবায়ু পর্যবেক্ষণকারী সংস্থা 'কোপার্নিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস' জানিয়েছে, পশ্চিম ইউরোপ চলতি মৌসুমে ইতিহাসে রেকর্ডকৃত সবচেয়ে উষ্ণ জুন ও জুলাই মাস প্রত্যক্ষ করেছে। সংস্থাটির...
জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ভুক্তভোগী এমন ৫০ দেশের ঋণের বোঝা বেড়েছে। করোনাভাইরাস মহামারির পর ঋণ পরিশোধের পরিমাণ বেড়ে দ্বিগুণ হয়েছে এসব দেশের, যা এখন গত তিন দশকের মধ্যে বেড়ে সর্বোচ্চ।
জলবায়ু পরিবর্তনের কারণে পৃথিবীর আবহাওয়ায় চরিত্রে বড় ধরনের প্রভাব গেলো কয়েক বছর ধরেই প্রকট হয়ে উঠেছে। গরমের সময় অতীতের সব তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে, আবার শীতের সময়ও পারদ নেমে যাচ্ছে এতোটাই...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর