জাপানের দাবি করা অঞ্চলে রুশ সামরিক মহড়া শুরু

আপডেট : ২৬ মার্চ ২০২২, ০৮:১২ পিএম

ইউক্রেনে চলমান রুশ সামরিক অভিযানের মধ্যেই এবার জাপানকে চাপে ফেলার চেষ্টা করছে মস্কো। জাপানের উত্তরের বিরোধপূর্ণ দ্বীপ অঞ্চলে সামরিক মহড়া শুরু করেছে রাশিয়া।

শুক্রবার (২৫ মার্চ) থেকে শুরু হওয়া এই মহড়ায় তিন হাজারেরও বেশি রুশ সেনা অংশগ্রহণ করেছে বলে জানিয়েছে রাশিয়ান বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স। 

জাপানের নিরাপত্তা কর্মকর্তাদের বরাতে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এনএইচকে এক প্রতিবেদনে জানিয়েছে, ইউক্রেনে রুশ আগ্রাসনের প্রেক্ষিতে রাশিয়ার ওপর জাপানের নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে সতর্কবার্তা প্রেরণের করতেই এই মহাড়ার আয়োজন করেছে রাশিয়া।  

এদিকে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় গত সোমবার জাপানের সাথে একটি শান্তি চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে। এর পরপরই এরকম মহড়ার আয়োজন করে মস্কো। 

উল্লেখ্য, ভূখণ্ডগত এই বিরোধের কারণে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে দু’পক্ষ এখন পর্যন্ত কোনো শান্তি চুক্তিতে স্বাক্ষর করেনি।

শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আর্টিলারি ইউনিটসহ তিন হাজারেরও বেশি সেনা শত্রুদের নতুন বার্তা দিতেই এই মহড়ায় অংশ নিচ্ছে। 

অন্যদিকে জাপানের অভিযোগ, দেশটির উত্তরাঞ্চলীয় দ্বীপ অঞ্চলে রাশিয়া অবৈধভাবে তার শক্তি বাড়াচ্ছে। 

আরও পড়ুন: তিন রাষ্ট্রের নিষেধাজ্ঞায় মিয়ানমারের সশস্ত্র বাহিনী

এর আগে ১৯৪৫ সালের আগস্টে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের পরপরই সোভিয়েত ইউনিয়ন চারটি দ্বীপ অর্থাৎ কুনাশিরি, ইতোরোফু, শিকোটান এবং হাবোমাই নিজেদের দখলে নেয়। সে সময় মস্কো সঠিক পদক্ষেপ নিয়েছিল বলেও দাবি করে রাশিয়া। রাশিয়া এখনও এই চারটি দ্বীপ নিয়ন্ত্রণ করে।

এ বিষয়ে জাপানের বক্তব্য, দ্বীপগুলোর মালিকানা তাদের। দ্বীপগুলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অবৈধভাবে দখল করে নেয় মস্কো। দ্রুত এ নিয়ে পদক্ষেপ নেওয়া হবে। 


একাত্তর/আরবিএস  

জাপানের উত্তর উপকূলে আঘাত হেনেছে রিখটার স্কেলে সাত দশমিক দুই মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প। তবে স্বস্তির বিষয় হলো, এই শক্তিশালী কম্পনের পরও কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি এবং বড়ো ধরনের কোনো...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর