চেরনোবিল ছেড়েছে রুশ সৈন্যরা

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ০৪:১৪ পিএম

ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর পরই দখলে নেয়া চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছেড়ে গেছে রুশ সৈন্যরা। 

ইউক্রেনের পারমাণবিক সংস্থা এনার্জোটম এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় বৃহস্পতিবার (৩১ মার্চ) সকালে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ছেড়ে যাওয়ার ঘোষণা দেয় রুশ বাহিনী।

জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা আইএইএ তাদের টুইটারেও রুশ বাহিনীর চেরনোবিল ছেড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। তারা জানায়, ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, রাশিয়ান বাহিনী বিদ্যুৎ কেন্দ্রের নিয়ন্ত্রণ হস্তান্তর করেছে এবং সৈন্যদের সরিয়ে নিয়েছে।

এর আগে, চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশপাশে রুশ বাহিনীর সদস্যদের দেখা যাচ্ছে না অর্থাৎ কোনো বহিরাগত সেখানে নেই বলে এক ফেসবুক পোস্টে চেরনোবিলের দায়িত্বে থাকা ইউক্রেনের রাষ্ট্রীয় সংস্থা জানায়। 

উল্লেখ্য, ১৯৮৬ সালের এপ্রিলে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ঘটা এক দুর্ঘটনায় ইউরোপজুড়ে তেজস্ক্রিয় বর্জ্য ছড়িয়ে পড়েছিল। ইউক্রেনের রাজধানী কিয়েভ থেকে মাত্র ১৩০ কিলোমিটার উত্তরে এই পারমানবিক বিদ্যুৎকেন্দ্রটি।


একাত্তর/জো 

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হেরে কেবল শিরোপাই হাতছাড়া করেনি আর্জেন্টিনা, বিশ্বমঞ্চে নিজেদের সম্মানও বিসর্জন দিয়েছে তারা! ম্যাচের পর স্প্যানিশ খেলোয়াড়দের ওপর শারীরিক আক্রমণ এবং ট্রফি...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে সাজাপ্রাপ্ত এক নারী কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনায় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর