রাশিয়া কর্তৃক রাসায়নিক অস্ত্র ব্যবহারের সম্ভাব্য আশঙ্কায় ইউক্রেনের অনুরোধে যুক্তরাষ্ট্র ব্যক্তিগত নিরাপত্তা সরঞ্জাম (পিপিই) পাঠাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
শনিবার (২ এপ্রিল) বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের এক মুখপাত্র ইউক্রেনে জীবন রক্ষাকারী সরঞ্জাম সরবরাহ করার কথা পলিটিকোকে জানিয়েছেন।
এসব সরঞ্জামের মধ্যে রয়েছে গ্যাস মাস্ক, হ্যাজম্যাট স্যুট এবং অন্যান্য সামগ্রী।
যুক্তরাষ্ট্র ঠিক কি পরিমাণে এসব সরঞ্জাম পাঠাবে তা পরিষ্কার না হলেও, সেটি যুক্তরাষ্ট্রের নিজেদের প্রস্তুতিকে বাধাগ্রস্ত করবে না বলে ওই মুখপাত্র জানান।
গত কয়েক সপ্তাহ ধরেই রাসায়নিক অস্ত্র ব্যবহারের ব্যাপারে একে অপরের দিকে সন্দেহের তীর ছুঁড়ে যাচ্ছে রাশিয়া ও ইউক্রেন।
রাশিয়া মিথ্যে অজুহাত ব্যবহার করে যেকোনো সময় ইউক্রেনে রাসায়নিক হামলা চালাতে পাড়ে বলে ধারণা করে আসছে যুক্তরাষ্ট্র।
একাত্তর/এসজে
