আফিমসহ সব ধরনের মাদক চাষ নিষিদ্ধ করল তালেবান

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ০৮:০৮ পিএম

বিশ্বের সবচেয়ে বড় আফিম উৎপাদনকারী দেশ আফগানিস্তানে মাদক চাষ নিষিদ্ধ করেছে তালেবান সরকার। রবিবার এ ব্যাপারে তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদার আদেশ অনুসারে এক বিবৃতি জারি করা হয়।

কাবুলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ সম্মেলনে ঘোষিত বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানের ইসলামিক এমিরেটের সর্বোচ্চ নেতার ডিক্রি অনুযায়ী সমস্ত আফগানদের জানানো হচ্ছে যে এখন থেকে সারা দেশে পপি চাষ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।

বিবৃতিতে আরো বলা হয়, যদি কেউ ডিক্রি লঙ্ঘন করে মাদক চাষ করে তাহলে অবিলম্বে তা ধ্বংস করা হবে এবং লঙ্ঘনকারীকে শরিয়া আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হবে। পপি চাষের পাশাপাশি অন্যান্য মাদকদ্রব্যের উৎপাদন, ব্যবহার বা পরিবহনও নিষিদ্ধ করা হয়েছে।

২০০০ সালে তালেবান শাসনের শেষের দিকে একবার পপি চাষ নিষিদ্ধ করা হয়েছিল। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক বৈধতা পেতে তালিবান সরকার এই পন্থা অবলম্বন করেছিল। কিন্তু বিপরীত প্রতিক্রিয়ার মুখে অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছিল তালেবানরা।

জাতিসংঘের তথ্যমতে ২০১৭ সালে আফগানিস্তানে উৎপাদিত আফিমের বৈশ্বিক মূল্য ছিল ১.৪ বিলিয়ন ডলার। তালেবান সরকার বলছে, সম্প্রতি পপি চাষি বৃদ্ধি পাওয়ায় নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।


একাত্তর/এসএ

ভারতের তামিলনাড়ুর রাজনীতিতে দীর্ঘ ছয় দশকের দ্রাবিড় আধিপত্যের অবসান ঘটিয়ে রোববার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন 'তামিলগা ভেট্টি কাজাগাম' (টিভিকে) প্রধান থালাপাতি বিজয়। শপথ গ্রহণের পরপরই জনকল্যাণমূলক...
নৃশংসতা ও ভয়াবহতার সব সীমা ছাড়িয়ে গেলো লাতিনের কুখ্যাত মাদক কারবারিরা। তিন আর্জেন্টিাইন নারীকে নৃশংসভাবে হত্যা করেই ক্ষান্ত থাকেন মাদক দস্যুরা।
আফগানিস্তানের পূর্বাঞ্চলে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ২৭ জন
চলতি বছরের এপ্রিলের প্রথম তিন সপ্তাহে এক লাখের বেশি আফগান শরণার্থী পাকিস্তান ছেড়েছেন। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর