এবার পদত্যাগ করলেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ০২:২৫ পিএম

শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্দ ক্যাবরাল পদত্যাগ করেছেন। সোমবার (৪ এপ্রিল) দেশটির সব মন্ত্রী পদত্যাগ করার পরই এ ঘোষণা দিলেন তিনি।

সোমবার এক টুইটার পোস্টে ক্যাবরাল বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট প্রস্তাবটি গ্রহণ করেছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্টভাবে জানা যায়নি।

উল্লেখ্য, অজিথ নিভার্দ ক্যাবরাল একজন অভিজ্ঞ নীতিনির্ধারক। 

এর আগে অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ সদস্য পদত্যাগ করেন।

রোববার (৩ এপ্রিল) গভীর রাতে এক বৈঠকের পর তারা একযোগে পদত্যাগ করেন।

খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে জনগণের ক্ষোভের মুখে যারা পদত্যাগ করেছেন, তাদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন।

রাজাপাকসে পরিবারের ছোট ভাই অর্থমন্ত্রী বাসিল, বড় ভাই কৃষিমন্ত্রী চামাল ও পরিবারের সন্তান ক্রীড়ামন্ত্রী নামাল পদত্যাগ করেছেন।


একাত্তর/এআর


রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
প্রথম নারী হিসাবে ভার্জিনিয়ার গভর্নর পদে জয়ী ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন।
আমেরিকার নিউজার্সিতে নতুন ইতিহাস গড়লেন মাইকি শেরিল। অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে জয়ী হয়ে তিনি নিউ জার্সির প্রথম নারী গভর্নর এবং প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর