শ্রীলঙ্কায় জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান রাজাপাকসের

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১০:১০ পিএম

শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকট মোকাবিলায় একটি জাতীয় ঐক্যের সরকার গঠনের আহবান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে। সংসদে সব রাজনৈতিক দলকে জাতীয় সংকট সমাধানের প্রচেষ্টায় যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন তিনি।

সোমবার (৪ এপ্রিল) প্রেসিডেন্টের কার্যালয়ের এক বিবৃতিতে এ আহবান জানানো হয়। 

ওই বিবৃতিতে বলা হয়, জাতীয় প্রয়োজন ও বর্তমান সংকট বিবেচনা করে দেশের নাগরিক ও ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার সময় এসেছে।

গণতান্ত্রিক কাঠামোর মধ্যে দিয়েই বর্তমান সংকটের সমাধান খুঁজতে হবে বলেও বিবৃতিতে জানানো হয়।   

এদিকে, শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর অজিথ নিভার্দ ক্যাবরাল পদত্যাগ করেছেন। সোমবার (৪ এপ্রিল) দেশটির সব মন্ত্রী পদত্যাগ করার পরই এ ঘোষণা দিলেন তিনি।

image


সোমবার এক টুইটার পোস্টে ক্যাবরাল বলেন, প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের কাছে পদত্যাগপত্র জমা দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট প্রস্তাবটি গ্রহণ করেছেন কিনা তা তাৎক্ষণিকভাবে স্পষ্টভাবে জানা যায়নি।

এর আগে অর্থনৈতিক সংকটে বিধ্বস্ত শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে ও তার বড় ভাই প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার বাকি ২৬ সদস্য পদত্যাগ করেন।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় মেয়ের বিয়ে নিয়ে সংঘর্ষে আহত ১০

খাদ্য, জ্বালানি ও ওষুধের তীব্র সংকটের কারণে জনগণের ক্ষোভের মুখে যারা পদত্যাগ করেছেন, তাদের মধ্যে প্রভাবশালী রাজাপাকসে পরিবারের তিন সদস্য রয়েছেন।

গেলো কয়েক বছর ধরে দেশটি অর্থনৈতিক ও কূটনৈতিক সংকটে পড়েছে। বিদেশি ঋণের ফাঁদে পড়ে শ্রীলঙ্কার আজ এই অবস্থা, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। 


একাত্তর/আরবিএস

প্রথম নারী হিসাবে ভার্জিনিয়ার গভর্নর পদে জয়ী ইতিহাস তৈরি করেছেন ডেমোক্র্যাট প্রার্থী অ্যাবিগেল স্প্যানবার্গার। তিনি রিপাবলিকান লেফটেন্যান্ট গভর্নর উইনসোম আর্ল-সিয়ার্সকে পরাজিত করেন।
আমেরিকার নিউজার্সিতে নতুন ইতিহাস গড়লেন মাইকি শেরিল। অঙ্গরাজ্যটির গভর্নর নির্বাচনে জয়ী হয়ে তিনি নিউ জার্সির প্রথম নারী গভর্নর এবং প্রথম নারী ডেমোক্র্যাট গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন।
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর