পদত্যাগ করবেন না গোতাবায়া রাজাপেক্ষে

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৭:১৫ পিএম

প্রবল জনরোষের মুখেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপেক্ষে। 

বুধবার (৬ এপ্রিল) দেশটির পার্লামেন্টে সরকারি দলের প্রধান হুইপ জনস্টন ফার্নান্দো বলেন, দায়িত্বশীল সরকারের প্রতিনিধি হিসেবে প্রেসিডেন্ট রাজাপেক্ষে কোনো অবস্থাতেই তার পদ থেকে সরে দাঁড়াবেন না। 

চলমান অর্থনৈতিক সংকটের প্রেক্ষিতে রাজাপেক্ষের পদত্যাগের দাবি জানিয়ে আসছে শ্রীলঙ্কার বিক্ষুব্ধ জনগণ ও বিরোধী দল। জ্বালানি ও বিদ্যুৎ সংকট এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ-আন্দোলন করে আসছে জনতা। 

এ আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন দেশটির বেশিরভাগ মন্ত্রী ও সংসদ সদস্য। সরকারি দলের সাথে যৌথভাবে জাতীয় সরকার গঠনের আহবানও প্রত্যাখ্যান করেছে বিরোধী দল। 

এদিকে, গত ১ এপ্রিল জারি করা বিতর্কিত জরুরি অবস্থা মঙ্গলবার (৫ এপ্রিল) স্থগিত করেন রাজাপেক্ষে। বিক্ষুব্ধ জনতা তার বাসভবন ঘেরাও করে ক্ষোভ প্রকাশ করলে জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নেনে তিনি। 

আরও পড়ুন: মূল্য বৃদ্ধির প্রতিবাদে গ্রীসে ধর্মঘট

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর থেকে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। 

অবস্থা এতই খারাপ দাঁড়িয়েছে যে, নিত্য প্রয়োজনীয় পণ্য, জ্বালানি ও বিদ্যুৎ সরবরাহ করতেও হিমশিম খাচ্ছে দেশটির সরকার। 


একাত্তর/এসজে

শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
একটি আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর