শ্রীলঙ্কার নির্বাচনে বামপন্থি দিশানায়েকের ভূমিধস জয়

আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম

গেলো সেপ্টেম্বরে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হওয়া দেশটির বামপন্থি মার্ক্সবাদী নেতা অনূঢ়া কুমারা দিশানায়েকে দেশটির সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নিজের ক্ষমতাকে আরও শক্তিশালী করে নিলেন। এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে। বিধানসভার ২২৫ আসনের মধ্যে জোটটি ১৫৯টি আসনে জয়লাভ করেছে। 

এএফপি, বিবিসি ও রয়টার্স জানিয়েছে, দেশটির নির্বাচন কমিশনের ওয়েবসাইটে থাকা ফলের সবশেষ তথ্য অনুযায়ী দিশানায়েকের জোট দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এনপিপি প্রায় ৬২ শতাংশ ভোট পেয়েছে। অন্যদিকে এনপিপি জোটের প্রধান প্রতিপক্ষ সমাগি জনা বালাবেগায়া ৩৫ আসনে জয় পেয়েছে। 

স্থানীয় গণমাধ্যম বলছে, ২২৫ আসনের পার্লামেন্টে এনপিপির আসনসংখ্যা ১৫০ ছাড়িয়ে যেতে পারে। গত সেপ্টেম্বরে দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হন অনূঢ়া। কিন্তু তখন পার্লামেন্টে তাঁর নির্বাচনী জোট এনপিপির আসন ছিল মাত্র তিনটি। তাই পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন।

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার। পার্লামেন্টের আসনসংখ্যা ২২৫। এর মধ্যে ১৯৬ আসনে সরাসরি ভোট হয়। বাকি ২৯টি ‘জাতীয়ভিত্তিক আসন’। রাজনৈতিক দলগুলো পাবে ১৯৬ আসনে প্রাপ্ত ভোটের হিস্যা অনুযায়ী। ভূমিধস জয়ের কারণে দিশানায়েকের জোট এসব আসন পাবে।

শ্রীলঙ্কার নির্বাচন কমিশন থেকে পাওয়া প্রাথমিক ফলাফলে বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, অর্থনৈতিক সঙ্কট সৃষ্টির জন্য দায়ী দলগুলোকে প্রত্যাখ্যান করে এনপিপিকে বেছে নেন ভোটাররা। এর আগে দেশটির জনতা বামপন্থি মার্ক্সবাদী নেতা দিশানায়েকে প্রেসিডেন্ট হিসাবে বেছে নেয়। 

নির্বাচনের আগে তিনি দুর্নীতি, দেশ থেকে চুরি যাওয়া সম্পদ পুনরুদ্ধারে প্রতিশ্রুতি দেন। কিন্তু দুই বছর পর অর্থনৈতিক বিপর্যয় দেশটির জনগণের ওপর ব্যাপক ভোগান্তি তৈরি হয়। এরপর প্রেসিডেন্ট অনুঢ়া তার সমর্থন জোরদার করার জন্য আগাম নির্বাচনের ঘোষণা দেন।

নির্বাচনে এনপিপি সমর্থক আইটি পেশাজীবী চানাকা রাজাপক্ষ শুক্রবার বলেন, দুর্নীতি ও দুর্নীতিমুক্ত ব্যবস্থা থেকে মুক্তি পেতে মানুষ ভোট দিয়েছে। ১৯৪৮ সালে ব্রিটেন থেকে শ্রীলঙ্কা স্বাধীনতা লাভের পর প্রথমবার তামিল অধ্যুষিত উত্তরাঞ্চলীয় জেলা জাফনাতে এনপিপি সবচেয়ে বেশি ভোটে জয়লাভ করে।

৫৫ বছর বয়সী দিশানায়েকে বলেন, আমি আশা করেছিলাম, এবারের নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে ভোট পাব। একটি শক্তিশালী পার্লামেন্ট গঠনের জন্য এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। এটি শ্রীলঙ্কার জনগণের জন্য একটি টার্নিং পয়েন্ট। শ্রীলঙ্কার রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন এসেছে, যার শুরু গেলো সেপ্টেম্বরে। নির্বাচনে জয়লাভ করে এনপিপি সংসদে অনেক বেশি শক্তিশালী হবে।

পুলিশ বলছে, ভোটের ৯ ঘণ্টায় কোনো সহিংসতা হয়নি। তবে দায়িত্ব পালনের সময় পুলিশ কনস্টেবলসহ তিন নির্বাচনকর্মী অসুস্থতার কারণে মারা গেছেন। গত সেপ্টেম্বরের নির্বাচনে ৭০ শতাংশ ভোট পড়েছিল। এবার ভোট আরও কম পড়বে ধারণা করলেও ৮০ শতাংশ মানুষ নির্বাচনে ভোট দিয়েছেন।

প্রায় ২৫ বছর এমপি ছিলেন দিশানায়েক। অল্প সময়ের জন্য একবার কৃষিমন্ত্রীও হন তিনি। গত নির্বাচনে এনপিপি বিধানসভায় মাত্র তিনটি আসনে জয় পায়। তাই পার্লামেন্টে নিজ জোটের আসনসংখ্যা বাড়াতে তিনি আগাম নির্বাচন দেন। পার্লামেন্টে দিশানায়েকের জোটের আসন বাড়ার অর্থ হবে, তার হাত আরও শক্তিশালী হওয়া। সেক্ষেত্রে অর্থনীতিসহ অন্যান্য খাত সংস্কারে গতি আনতে সক্ষম হবেন তিনি।

আরবিএস
রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
অস্ট্রেলিয়ার জাতীয় নির্বাচনে দ্বিতীয় বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন দেশটির ক্ষমতাসীন লেবার পার্টির নেতা অ্যান্থনি আলবানিজ।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর