অধিবেশনের মাঝেই ডেপুটি স্পিকারকে পেটালো পাক এমপিরা

আপডেট : ১৬ এপ্রিল ২০২২, ০৯:৫৮ পিএম

পাকিস্তানের প্রধানমন্ত্রীত্ব হারানো ইমরান খানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) আইনপ্রণেতারা দেশটির পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশন চলাকালীন ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদ মাজারিকে মারধর করেছেন। 

শনিবার (১৬ এপ্রিল) পাঞ্জাবের নতুন মুখ্যমন্ত্রী নির্বাচনের জন্য শুরু হওয়া অধিবেশনে ডেপুটি স্পিকারের আসন গ্রহণের সময় তাকে থাপ্পড়, কিল-ঘুষি মারার পাশাপাশি বোতল ও ফুলের টব ছুড়ে মারেন ইমরানের দলের এমপিরা।

দলত্যাগ করায় সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থক এমপিরা মাজারির ওপর চড়াও হন এবং তার চুল ধরেও টানা হেঁচড়া করেন। টেলিভিশন ফুটেজে দেখা যায়, মাজারিকে ইমরানের দলের এমপিরা থাপ্পড় এবং কিল-ঘুষি মারছেন। পরে নিরাপত্তা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।

শনিবার পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পিটিআইয়ের আইনপ্রণেতারা পদ্মফুল নিয়ে আসেন। পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দেওয়া আইনপ্রণেতাদের উদ্দেশে ‌‘লোটা’ ‘লোটা’ বলে স্লোগান দিতে শুরু করেন। এর এক পর্যায়ে তারা বিরোধীদের আসনে বসার সিদ্ধান্ত নেন।

পিটিআইয়ের আইনপ্রণেতারা বলেন, তারা দলের ২৪ জন ভিন্নমতাবলম্বী সদস্যকে মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট দিতে দেবেন না। ইমরান খানের বিরুদ্ধে পাকিস্তানের নিম্নকক্ষ জাতীয় পরিষদে অনাস্থা ভোটের এই সদস্যরা পিটিআই ত্যাগ করে বিরোধীদের জোটে যোগ দিয়েছিলেন।

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচনে ব্যাপক প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম ডন বলছে, বিশৃঙ্খলা আর হট্টগোলের পর পাঞ্জাবের প্রাদেশিক পরিষদের অধিবেশনে পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) দলীয় প্রার্থী হামজা শেহবাজ মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন। এই অধিবেশনের শুরুতে ইমরানের দলের এমপিরা ডেপুটি স্পিকার দোস্ত মুহাম্মদের ওপর হামলা চালিয়েছেন। এতে পিএমএল-কিউয়ের প্রধান চৌধুরী পারভেজ এলাহীসহ আরও কয়েকজন আহত হয়েছেন।


৩৭১ আসনে পাঞ্জাবের প্রাদেশিক পরিষদে মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার জন্য ১৮৬ ভোটের দরকার হলেও হামজা শেহবাজ ১৯৭ ভোট পেয়েছেন। ইমরানের দল ছেড়ে আসা এমপিরা ভোট দেওয়ায় হামজা বিপুল ব্যবধানে জয় পেয়েছেন। 

পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচন ঘিরে পিটিআই-ত্যাগী ২৪ এমপিকে প্রায় দুই সপ্তাহ ধরে একটি হোটেলে রেখেছিল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ। যাতে এই সদস্যরা সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের কোনো চাপের মুখোমুখি না হন, সে জন্য তাদের হোটেলে রাখা হয়। 


একাত্তর/এসএ

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর