শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ দিলো গোতাবায়ে

আপডেট : ১৮ এপ্রিল ২০২২, ০২:৩১ পিএম

পদত্যাগের দাবির মুখেই শ্রীলঙ্কায় নতুন মন্ত্রিসভা নিয়োগ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোতাবায়ে রাজাপেক্ষে। 

সোমবার (১৮ এপ্রিল) সকালে প্রেসিডেন্ট সচিবালয়ে তার দলের ১৭ সদস্যকে মন্ত্রিসভার বিভিন্ন পদে নিয়োগের পর তাদের শপথ পাঠ করান তিনি। নতুন মন্ত্রিসভায় আগের মন্ত্রিসভার মাত্র পাঁচজন সদস্য রয়েছেন।

সেখানে রাজাপেক্ষে পরিবারের কোনো সদস্যের জায়গা না হলেও, প্রধানমন্ত্রী পদে গোতাবায়ের বড় ভাই মাহিন্দা রাজাপেক্ষেই বহাল থাকছেন।

ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ে পড়া শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের পদত্যাগের দাবিতে এ মাসের শুরু থেকে বিক্ষোভ-আন্দোলন করে আসছে জনগণ। তবে তার এ সিদ্ধান্ত থেকে বোঝা গেলো, ক্ষমতা ছাড়তে একদমই নারাজ তিনি। 

এর আগে গত ৩১ মার্চ বিক্ষুব্ধ জনতা কলম্বোতে গোতাবায়ার বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা করলে সেখানে জরুরি অবস্থা জারি করা হয়। পরদিন ভোরেই অবশ্য এ কারফিউ প্রত্যাহার করে নেয়া হয়। 

আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় বন্যায় নিহত বেড়ে ৪৪৩, নিখোঁজ অনেকে

টালমাটাল অবস্থার মধ্যে একে একে পদত্যাগ করেন দেশটির মন্ত্রিসভার ১৭ সদস্য ও কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর। প্রেসিডেন্ট নতুন মন্ত্রিসভা গঠন করতে বিরোধীদলের প্রতি আহবান জানালেও তারা তা প্রত্যাখ্যান করেন। 

১৯৪৮ সালে স্বাধীনতার পর এমন বিপর্যয়ের মুখে পড়েনি দেশটির অর্থনীতি। সোমবার থেকে এক সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে শ্রীলঙ্কার শেয়ার বাজার। 

এদিকে, সোমবার ঋণের ব্যাপারে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাথে বৈঠকে বসার কথা রয়েছে গোতাবায়ে সরকারের। 


একাত্তর/এসজে

শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
একটি আগাম নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শ্রীলঙ্কার বর্তমান পার্লামেন্ট ভেঙে দিয়েছেন দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে।  
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর