সাংহাইয়ে করোনায় আরও আট জনের মৃত্যু

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ০৫:১২ পিএম

চীনের সাংহাইতে গত ২৪ ঘণ্টায় করোনায় আট জনের মৃত্যু হয়েছে। এনিয়ে সেখানে মৃতের সংখ্যা দাঁড়ালো ১৮ জনে। আর, নতুন করে শনাক্ত হয়েছে ১৮ হাজার করোনা রোগী।

মানুষকে করোনা থেকে বাঁচাতে সাংহাই এর একটি কমিউনিটিকে একশো মাইল দুরের কোয়ারেন্টিন সেন্টারে পাঠানো হয়েছে। 

করোনা সংক্রমণ থামাতে প্রশাসনের কঠোর পদক্ষেপের অংশ এটি। সাংহাই এর পিংওয়াং শহর থেকে পাশের প্রদেশ ঝেজিয়াঙে পাঠানো হচ্ছে করোনা আক্রান্তদের। 

কমপক্ষে এক সপ্তাহ তাদের সেখানে থাকতে হবে। এ ধরনের একটি নির্দেশনা জারি করেছে প্রশাসন। নোটিসে বলা হয়েছে, ছোট শিশু, বয়স্ক এবং প্রতিবন্ধীদের বিষয়ে ছাড় দেয়া হবে। 

বলা হচ্ছে, করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসার পর তাদের ঝেজিয়াং পাঠানো হবে। তবে আক্রান্ত না হলেও কেন কোয়ারেন্টিনে যেতে হবে এ বিষয়ে কিছু বলেনি প্রশাসন।

এদিকে, বিধিনিষেধ খানিকটা শিথিল করে আরও ৪০ লক্ষ মানুষকে বাড়ি থেকে বের হবার  অনুমতি দিয়েছে চীন। তবে অর্ধেক বাসিন্দা এখনও কার্যত নিজেদের ঘরে বন্দি।

মনে করা হচ্ছে, জনসংখ্যার নিরিখে দেশের সবচেয়ে বড় শহরটিতে আপাতত সংক্রমণে রাশ টানতে সক্ষম হয়েছে প্রশাসন।

বছর দুয়েক আগে করোনা মহামারীর তাণ্ডবে যখন গোটা বিশ্ব ত্রস্ত ছিল, তখনও সংক্রমণ দ্রুত নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় চীন। কিন্তু এবার পরিস্থিতি যেন ক্রমে হাতের বাইরে চলে যাচ্ছে। 

একের পর এক শহরে দ্রুত বাড়ছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে সাংহাই শহরের পরিস্থিতি শোচনীয় হয়ে দাঁড়িয়েছে।

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর