হ্যারিস ও জাকারবার্গের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা

আপডেট : ২১ এপ্রিল ২০২২, ১১:১৩ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ও ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গসহ ২৭ মার্কিন নাগরিকের রাশিয়া প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির সরকার।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ২৯ মার্কিন ও ৬১ কানাডীয় নাগরিকের ওপর আরোপিত এ নিষেধাজ্ঞা অনির্দিষ্টকাল পর্যন্ত বজায় থাকবে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ব্যক্তিদের মধ্যে রয়েছেন দুই দেশের প্রতিরক্ষা কর্মকর্তা, ব্যবসায়ী নেতা ও সাংবাদিক। 

নিষেধাজ্ঞার কবলে পড়া মার্কিনদের মধ্যে রয়েছেন এবিসি নিউজ টেলিভিশন, ওয়াশিংটন পোস্ট ও মেডুজার তিন সাংবাদিক। আরও রয়েছেন পেন্টাগন মুখপাত্র জন কিরবি এবং ডেপুটি প্রতিরক্ষা সচিব ক্যাথলিন হিকস। 

আরও পড়ুন: সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে দিল্লিতে ফ্রি বুস্টার ডোজ

কানাডীয়দের মধ্যে রয়েছেন জাস্টিন ট্রুডোর যোগাযোগ ব্যবস্থার পরিচালক ক্যামের আহমাদ ও কানাডার স্পেশ্যাল অপারেশন ফোর্সের কমান্ডার স্টিভ বয়ভিন। 

নিষেধাজ্ঞার কারণ হিসেবে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব ব্যক্তিরা দুই দেশে 'রুশোফোবিক' মনোভাব ছড়ানোর জন্য দায়ী। 

এর আগে 'চরমপন্থি' আখ্যা দিয়ে জাকারবার্গের মেটা সাম্রাজ্যের অন্তর্গত ফেসবুক ও ইন্সটাগ্রামের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে রাশিয়া। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ও নতুন কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের বাণিজ্য ও সার্বভৌম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর