মুহাম্মদ (সা.) এর পোশাক দেখতে তুরস্কে মানুষের ঢল

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১২:১৪ এএম

তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক প্রদর্শনীতে হাজারো মানুষ ভিড় করেছেন। মুসলিম ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ এ নিদর্শন শুধুমাত্র পবিত্র রমজান মাসেই প্রদর্শন করা হয়।

হযরত উওয়াইস আল-কারনি (রা.) কে উপহার হিসেবে নিজের ব্যবহৃত এ পোশাকটি দেন হযরত মুহাম্মদ (সা.)। হযরত উওয়াইস আল-কারনি (রা.) -এর বংশধররা এটি দীর্ঘ ১৪শ বছর ধরে যত্ন সহকারে সংরক্ষণ করে আসছেন।

তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি সাবাহ'র এক প্রতিবেদনে বলা হয়েছে, করোনা মহামারির কারণে দুই বছর প্রদর্শনী বন্ধ থাকার পর শুক্রবার (২২ এপ্রিল) থেকে তা আবার শুরু হয়েছে।

image


আরও পড়ুন: কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠায় সৌদি ও ইরানের বৈঠক

শুক্রবার জুমার নামাজের আগে মসজিদের ভেতরে কাচে মোড়ানো বাক্সে পোশাকটি দেখার সুযোগ দেওয়া হয়। এ সময় মসজিদের বাইরে কয়েক হাজার নারী, পুরুষ ও শিশু ভেতরে প্রবেশের জন্য অপেক্ষায় ছিলেন। 

আগামী ২৯ এপ্রিল পর্যন্ত পোশাকটির প্রদর্শনী চলবে। 


 একাত্তর/আরবিএস  

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান যুদ্ধ অবসানের আলোচনা চলাকালীন এক নতুন ও বিস্ফোরক ভূরাজনৈতিক শর্ত জুড়ে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার তিনি জানিয়েছেন, ইরানের সাথে কোনো চূড়ান্ত...
উগান্ডার সেনাপ্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবার অদ্ভুত সব কাণ্ডকারখানা বিশ্বজুড়ে নতুন কোনো বিষয় নয়, তবে এবার তিনি যা করলেন তা শুধুই বিস্ময়কর বললেও কম হবে। তুরস্কের কাছে এক বিলিয়ন ডলার দাবি করার...
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর