ভারতে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুসহ নিহত ১১

আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ১১:২৪ এএম

ভারতের তামিল নাডু রাজ্যে একটি মন্দিরে রথযাত্রার মিছিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছে আরও ১৫ জন। 

পুলিশের বরাতে সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, বুধবার (২৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে তামিল নাডু রাজ্যের থাঞ্জাবুর জেলায় এ ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, কালিমেদুর আপ্পার মন্দিরের রথযাত্রার মিছিলটি যখন একটি বাঁক নেয় তখন ওপরে থাকা উচ্চ বিভবের বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে আসে রথটি, এর ফলেই বিদ্যুৎস্পৃষ্টের এ ঘটনা ঘটে। 

ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিরুচিরাপাল্লির সেন্ট্রাল জোন পুলিশের মহাপরিদর্শক ভি বালাকৃষ্ণান জানিয়েছেন, ঘটনার বিষয়ে একটি মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।

একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এনডিটিভিকে বলেছেন, কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে সাধারণত মন্দিরের গাড়ির রুটে পাওয়ার লাইন বন্ধ থাকে। এ নিয়ে তদন্ত চলছে। 

আরও পড়ুন: দৌলতদিয়ায় পারের অপেক্ষায় কয়েকশ’ যান

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন এবং বলেছেন, তিনি "গভীরভাবে বেদনার্ত"। এ ঘটনায় নিহতদের প্রত্যেকের পরিবারের জন্য পাঁচ লাখ রুপি করে ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।

বিদ্যুৎ সঞ্চালন লাইনের সংস্পর্শে আসার পর রথটি পুরোপুরি ধ্বংস হয়ে যায়, ঘটনার একটি ভিডিওতে এমনটি দেখা গেছে।


একাত্তর/আরবিএস

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
গেলো ২৪ ঘণ্টায় সারাদেশে হাম সন্দেহে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বাংলাদেশের সার্বিক সংস্কার ব্যবস্থাকে যুক্তরাষ্ট্র জোরালোভাবে সমর্থন করে বলে জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে সংস্কার ইস্যুতে বিএনপির সঙ্গে আলোচনা ও নেগোসিয়েশন করা হবে বলেও মার্কিন...
চলতি জুলাই ও আগস্ট মাসে দেশে জ্বালানি তেলের কোনো সঙ্কট হবে না বলে আশ্বস্ত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। বর্তমানে দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে উল্লেখ করে মন্ত্রণালয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর