কলম্বোতে সরকারের পদত্যাগের দাবিতে হাজারো মানুষের ওয়াকআউট

আপডেট : ২৮ এপ্রিল ২০২২, ০৮:৫৮ পিএম

গোতাবায়া রাজাপেক্ষের সরকারের পদত্যাগের দাবিতে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে শিক্ষক, ব্যাংকার ও ট্রেনচালকরা রাস্তায় নেমে আসায় দেশটিতে কিছু সময়ের জন্য খালি হয়ে যায় সব স্কুল ও রেলস্টেশন। 

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) হাজার হাজার মানুষ রাজধানীর পথে নেমে আসেন। এসময় তারা কালো পোশাক পরে ও কালো পতাকা বহন করে সরকারের বিরুদ্ধে তাদের ক্ষোভ প্রকাশ করেন। 

এক বিক্ষোভকারী বলেন, 'এই সরকার আমাদের দেশকে ধ্বংস করে দিয়েছে। সবকিছুর দাম বাড়ছে, ব্যবসাবাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে আর মানুষের বচে থাকার কোনো উপায়ই থাকছে না। যখন বাড়ি যাই তখন বিদ্যুৎ ও রান্না করার গ্যাস কোনটিই থাকে না।' 

এসময় প্রেসিডেন্ট গোতাবায়া ও তার সরকার পদত্যাগ না করলে আগামী ৬ মে থেকে ধর্মঘট করার ঘোষণা দিয়েছেন দেশটির ট্রেড ইউনিয়নের নেতারা। 

আরও পড়ুন: গোপন সামরিক তথ্য পাচারের অভিযোগে দুই দক্ষিণ কোরীয় গ্রেপ্তার

এদিকে, এ সপ্তাহে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা নিয়ে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠনের ব্যাপারে ইচ্ছা প্রকাশ করেন রাজাপেক্ষে। যদিও বর্তমান প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের ভাই মাহিন্দা রাজাপেক্ষে পার্লামেন্টে তার সংখ্যাগরিষ্ঠতা কথা জানিয়ে পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন। 

অন্যদিকে প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব আনার প্রস্তুতি নিচ্ছে দুই বিরোধী দল সমাগি জন বালাওয়েগয়া ও তামিল ন্যাশনাল অ্যালায়েন্স।


একাত্তর/এসজে

রীতিমতো চোখ কপালে তোলার মতো ঘটনা! রোগী হাসপাতালে ভর্তি হয়েছিলেন স্ট্রোকের চিকিৎসা নিতে, আর ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে রীতিমতো চোখ কপালে তুললেন! পেটের ভেতর একি সাধারণ কোনো পাথর নাকি...
শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইন্দোনেশিয়ার পর নেপাল। সবগুলো দেশই দেশের তরুণ প্রজন্মের আন্দোলনের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। ফলে নেপালের সাম্প্রতিক জেন-জি আন্দোলন সামাল দিতে না পারায় ‘রাষ্ট্রের’...
সরকারি অর্থ অপব্যয়ের অভিযোগে শ্রীলঙ্কার সাবেক প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহেকে গ্রেপ্তার করা হয়েছে। 
এবার শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে তার জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) ভূমিধস জয় পেয়েছে।
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর