আমেরিকাতে নিষিদ্ধ হচ্ছে মেনথল ফ্লেভার সিগারেট

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০১:০৬ পিএম

ধূমপায়ীর হার কমাতে মেনথল ফ্লেভারের সিগারেট নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে মার্কিন খাদ্য এবং ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ এফডিএ। 

মেনথল সিগারেটকে ধূমপানের সবচেয়ে বিপদজনক পণ্য হিসাবে বিবেচনা করা হয়। ফুসফুসে ক্যান্সার বাড়ানো ছাড়াও শ্বাসযন্ত্রের নানা সমস্যা তৈরি করে এটি। 

এ কারণে মেনথল সিগারেট নিষিদ্ধের পদক্ষেপ নেয়া হয়েছে। মেনথলের ঠাণ্ডা প্রভাবের কারণে ধূমপায়ীদের কাছে এ ফ্লেভার জনপ্রিয়। তবে তার আসক্তির মাত্রাও খুব বেশি। 

এফডিএ জানিয়েছে, ধূমপানের কারণে মৃত্যু সংখ্যা কমিয়ে আনতে এবং তরুণদের মধ্যে আসক্তি কমাতে মেনথল ফ্লেভারের সিগারেট নিষিদ্ধ করা উদ্যোগ নেয়া হয়েছে। 

আরও পড়ুন: ৭২ বছরে দ্বিতীয় উষ্ণতম এপ্রিল দেখলো দিল্লি

সংস্থাটি মনে করছে, এতে করে তরুণ প্রজন্মের মধ্যে ধূমপানের প্রতি আসক্ত হয়ে উঠার প্রবণতা কমে যাবে এবং বয়স্কদের ধূমপান ত্যাগে উৎসাহিত সহায়তা করবে। 

মার্কিন সিগারেট বাজারের এক তৃতীয়াংশ তথা ৮০ বিলিয়ন ডলার মেনথলের দখলে। পরবর্তী প্রজন্মকে সিগারেট থেকে দূরে রাখতে এবং ধূমপায়ীর সংখ্যা কমানো এ সিদ্ধান্তের লক্ষ্য। 

এ লক্ষ্য বাস্তবায়নে বছর খানেক লাগতে পারে। ৪ মে এর রূপরেখা প্রকাশ করা হবে। তবে এই নিয়ে সিগারেট কোম্পানিগুলো ইতোমধ্যে আপত্তি জানিয়েছে।



গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর