বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষক বহিষ্কার করে ধর্মগুরু নিয়োগ

আপডেট : ৩০ এপ্রিল ২০২২, ০১:২২ পিএম

এবার তালেবান শাসকরা চড়াও হলো উচ্চশিক্ষিত শিক্ষকদের ওপর। আফগানিস্তানের বালখ বিশ্ববিদ্যালয়ের ৫০ অধ্যাপককে বহিষ্কার করা হয়েছে। 

তাদের জায়গায় নিয়োগ দেয়া হচ্ছে তালেবান সদস্য এবং ধর্ম বিশেষজ্ঞদের। আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

বহিষ্কৃত এক অধ্যাপক জানান, সংখ্যালঘু হওয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারের আগে তাদের কোন ধরনের নোটিসও দেয়া হয়নি। 

বহিষ্কৃত অধ্যাপকদের মধ্যে ২৭ জন তাজিক, ১২ জন হাজারা, পাঁচজন পশতু, দু'জন আরব, দু'জন সাদাত, একজন উজবেক এবং অন্যজন বায়াত সম্প্রদায়ের। 

তিনজনের ডক্টরেট রয়েছে, ৩৬ জন স্নাতকোত্তর, ১০জন স্নাতক ডিগ্রিধারী। বহিষ্কার করা হয়েছে আট প্রশাসনিক কর্মকর্তাকেও। 

আরও পড়ুন: আমেরিকাতে নিষিদ্ধ হচ্ছে মেনথল ফ্লেভার সিগারেট

এদিকে, সুপ্রিম কোর্ট থেকে পার্সিয়ান ভাষা বাদ দিতে ডিক্রি জারি করেছে তালেবান। বালাখ বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ করা হয়েছে পার্সিয়ান ভাষা।

এর আগে, তালেবানরা বিশ্ববিদ্যালয়ে ছেলে ও মেয়েদের একসঙ্গে পড়া নিষিদ্ধ করে। এছাড়াও মেয়েদের সকালের ক্লাসে বসতে বলা হয়। অন্যদিকে ছেলেদের সন্ধ্যায় ক্লাস করার দেয়া হয়। 

গভর্নর আবদুল্লাহ সারহাদি চিকিৎসাধীন এক কিশোরের ভাঙা হাতের জন্য কিছু টাকা দিলেন, তারপর স্থানীয় একটি মসজিদের কাজের জন্যও কিছু অর্থ তুলে দিলেন। এরপর উত্তর আফগানিস্তানে তাঁর কার্যালয়ে ঘটে গেল এক...
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি স্কুলের কাছে নজিরবিহীন ও নৃশংস হ্যান্ড গ্রেনেড হামলায় অন্তত ৫০ জন শিশু গুরুতর আহত হয়েছে। মূলত শিয়া মুসলিম ও সংখ্যালঘু হাজারা সম্প্রদায় অধ্যুষিত এলাকায় এই হামলা...
পশ্চিমা শক্তির প্রস্থান ও মার্কিন সমর্থিত সরকারের পতনের পর আফগানিস্তানের ক্ষমতায় তালেবানের সুদীর্ঘ পাঁচ বছর পূর্ণ হলো। শনিবার রাজধানী কাবুলে সাবেক মার্কিন দূতাবাসের বাইরে সাঁজোয়া যান ও...
আফগানিস্তানে তালেবান পুনরায় ক্ষমতায় আসার পর থেকে প্রায় ২৪ লাখ কিশোরী মাধ্যমিক শিক্ষা গ্রহণ থেকে বঞ্চিত হয়েছে বলে জাতিসংঘ শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা (ইউনেস্কো) সম্প্রতি এক উদ্বেগজনক...
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর