স্থায়ী করোনা পরীক্ষা স্টেশন বসাচ্ছে চীন

আপডেট : ০৬ মে ২০২২, ০৬:৩৬ পিএম

পৃথিবীর অনেক দেশেই করোনা পরিস্থিতি অনেকটা শান্ত হয়ে এলেও, নতুন করে ভাইরাসটির প্রাদুর্ভাবের সাথে লড়ছে চীন। তবে সংক্রমণ নিয়ন্ত্রণ করতে সরকারের নানা কঠোর বিধিনিষেধের সমালোচনা করছেন চীনা নাগরিকরা। 

লকডাউনসহ মহামারি মোকাবেলার বিভিন্ন পন্থাকে 'স্বাভাবিকীকরণ' করতে তাই বিভিন্ন শহরে করোনা পরীক্ষার স্থায়ী স্টেশন স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে চীনা সরকার।

উদ্দেশ্য, চলমান লকডাউন শেষ হলেও করোনাকে জনগণের স্বাভাবিক জীবনের অংশ হিসেবে মেনে নিতে সহায়তা করা। ইতোমধ্যে শুধুমাত্র সাংহাই শহরেই ৯ হাজার স্থায়ী করোনা টেস্টিং স্টেশন স্থাপন শেষ হয়েছে। 

কর্তৃপক্ষ জানিয়েছে, আবাসিক এলাকা, ইন্ডাস্ট্রিয়াল পার্ক, অফিস, ট্রেন ও সাবওয়ে স্টেশনে স্থাপিত এসব করোনা পরীক্ষা স্টেশনে মাত্র ১৫ মিনিটেই করোনা পরীক্ষার রিপোর্ট দেয়া হবে। 

চীনে করোনা ভাইরাসের সবচেয়ে বড় প্রাদুর্ভাব দেখা দেয়ার পর লকডাউনে রয়েছেন সেখানকার আড়াই কোটি বাসিন্দা। 

আরও পড়ুন: ভারতে ভিন্ন ধর্মে বিয়ের কারণে প্রকাশ্য রাস্তায় যুবক খুন

শুক্রবার (৬ মে) সাংহাইয়ের ভাইস মেয়র উ কিং জানান, ৯ হাজার স্থায়ী করোনা টেস্টিং স্টেশনের মধ্যে পাঁচ হাজারটিতে ইতোমধ্যে করোনা পরীক্ষা শুরু হয়েছে। 

নতুন নিয়ম অনুযায়ী, চীনে যেকোনো জনবহুল জায়গায় প্রবেশের আগে এখন থেকে করোনার পিসিআর পরীক্ষার নেগেটিভ সনদ দেখাতে হবে। 

এই 'স্বাভাবিকীকৃত' করোনা পরীক্ষার নিয়ম চালু করার কথা জানিয়েছে বেইজিং ও হাংঝু কর্তৃপক্ষও। 


একাত্তর/এসজে

দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর