পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি পুরস্কার পেলেন মমতা

আপডেট : ০৯ মে ২০২২, ১০:০৩ পিএম

বাংলা সাহিত্যে বিশেষ অবদান রাখার জন্য পশ্চিমবঙ্গের বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এই বিশেষ পুরস্কার চালু হয়েছে এ বছর থেকেই। মমতাকে তার ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থের জন্য এই পুরস্কার পেয়েছেন।

কলকাতার রবীন্দ্র সদনে সোমবার (৯ মে) কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উপলক্ষে ‘কবি প্রণাম’ অনুষ্ঠানের আয়োজন করে রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর।

রাজ্যের শিক্ষামন্ত্রী ও বাংলা একাডেমির চেয়ারম্যান ব্রাত্য বসু বলেন, ‘সমাজের অন্যান্য ক্ষেত্রে কাজের পাশাপাশি যারা নিরলস সাধনা সাহিত্য সাধনা করে চলেছেন, তাদের পুরস্কৃত করার সিদ্ধান্ত নিয়েছে বাংলা একাডেমি। প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই পুরস্কার দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তার ‘কবিতা বিতান’ কাব্যগ্রন্থকে মাথায় রেখে সার্বিকভাবে তার সাহিত্য কীর্তির জন্য এই পুরস্কার দেয়া হচ্ছে।’

প্রতি তিন বছর পর পর এই পুরস্কার দেয়া হবে বলে জানান তিনি।

এদিন ঘোষিত হয়েছে রবীন্দ্র পুরস্কার। এবার রবীন্দ্র পুরষ্কার পেয়েছেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, বিজ্ঞানী বিকাশ সিংহ এবং প্রাবন্ধিক ফ্রাঁস ভট্টাচার্য।


একাত্তর/এআর

বিশ্বকাপের উত্তেজনায় যখন ফুটবলপ্রেমীরা মেতে উঠেছেন, ঠিক সেই আবহেই প্রিয় তারকা লিওনেল মেসির প্রতি ভালোবাসার ব্যতিক্রমী প্রকাশ ঘটিয়েছেন পশ্চিমবঙ্গের দুর্গাপুরের এক মিষ্টি ব্যবসায়ী।
পশ্চিমবঙ্গের রাজনীতিতে নাটকীয় মোড়। তৃণমূলের বিদ্রোহী শিবির এবার তৃণমূলের চেয়ারম্যান পদ থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কেই সরিয়ে দিলো।
রাজনৈতিক দলগুলো সাধারণত নির্বাচনে হারলেও টিকে থাকে। কিন্তু তারা যে জিনিসটির মুখোমুখি হয়ে সবচেয়ে বেশি অস্তিত্বের সংকটে পড়ে, তা হলো- হঠাৎ করে ক্ষমতার মসনদ হারানো। ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য...
ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মেয়র পদ থেকে পদত্যাগ করেছেন ফিরহাদ হাকিম। তার এই সিদ্ধান্তে কলকাতার রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা শুরু হয়েছে।
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর