খারকিভ ছেড়ে সীমান্তে সরে যাচ্ছে রুশ সৈন্যরা

আপডেট : ১৪ মে ২০২২, ১১:০৬ পিএম

ইউক্রেনে রুশ সৈন্যরা খারকিভ শহর অঞ্চল ত্যাগ করে রাশিয়ার সীমান্তের দিকে সরে গেছে বলে খারকিভের মেয়র ইহর টেরেখোভ বার্তাসংস্থা বিবিসিকে জানিয়েছেন।

টেরেখোভ জানান, উত্তর পূর্বের এই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহরটির ছোট একটি অংশেই আসলে রুশ বাহিনী ঢুকতে পেরেছিল এবং সেখানেও তারা খুব বেশি সময় থাকতে পারেনি।

এর আগে যুক্তরাষ্ট্রভিত্তিক সামরিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর দি স্টাডি অব ওয়ার বলেছে, ইউক্রেন ‘সম্ভবত খারকিভের যুদ্ধে জয়লাভ করেছে’ এবং যে রুশ সৈন্যরা শহরটি ঘেরাও করার চেষ্টা করছিল, তারা সে চেষ্টা ত্যাগ করে ওই অঞ্চল ছেড়ে চলে গেছে।

মেয়র ইহর টেরেখোভ বলেন, রাশিয়ানরা খারকিভের ওপর ক্রমাগত গোলাবর্ষণ করে যাচ্ছিল। তবে খারকিভের রক্ষী এবং ইউক্রেনের সামরিক বাহিনীর প্রতিরোধের মুখে রুশরা এখন শহর এলাকা থেকে অনেকটা দূরে রুশ সীমান্তের দিকে সরে গিয়ে অবস্থান নিয়েছে।

তবে প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, এটি রুশদের পূর্ণ পশ্চাদপসরণ নয় যেমনটা কিয়েভের ক্ষেত্রে দেখা গিয়েছিল। রুশ বাহিনী পিছিয়ে গেলেও তাদের অবস্থান ধরে রাখছে।

ইহর টেরেখোভ জানান, খারকিভের পরিস্থিতি এখন শান্ত এবং লোকে ধীরে ধীরে শহরে ফিরে আসছে।


একাত্তর/জো 

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর