কান উৎসবে ভাষণ দিয়ে চমক দেখালেন জেলেনস্কি

আপডেট : ১৮ মে ২০২২, ০২:৩২ পিএম

এবারের কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি ভাষণ দিয়ে দারুণ চমক দেখালেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

মঙ্গলবার (১৭ মে) দক্ষিণ ফ্রান্সে কান শহরের পালে দে ফেস্টিভাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়ের এই ঘটনার সাক্ষী হলো। মঞ্চে বড় পর্দায় ভিডিওতে তিনি হাজির হলে সবাই দাঁড়িয়ে সম্মান জানান। 

রুশ আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ের জন্য ইউক্রেনের সাবেক এই অভিনেতা বিশ্বজুড়ে সবার সমর্থনের জন্য আবেদন জানিয়েছেন। 

জেলেনস্কি সিনেমা ও বাস্তবের মধ্যে সম্পর্ক বিষয়ে তার বক্তব্যে অনেক কথা তুলে ধরেন। তিনি বক্তব্যে ‘অ্যাপোক্যালিপসে নাও’ এবং ‘দ্য গ্রেট ডিকটেটর’ সিনেমার কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমাদের নতুন একজন চ্যাপলিন দরকার, যিনি সিনেমার মাধ্যমে যুদ্ধের প্রতিবাদ করতে পারবেন এবং বলবেন এখন চুপ থাকার সময় নয়।

এ সময় জেলেনস্কি ইউক্রেনে রাশিয়ান হামলার বিস্তারিত তুলে ধরেন। আগ্রাসনের বিরুদ্ধে সবাইকে আরও সোচ্চার হওয়ার আবেদন জানান।

তিনি বলেন, প্রতিদিন যুদ্ধ শত শত মানুষ মারা যাচ্ছে। এই ভাষণ শেষে করতালি শেষ হবার আগেই হয়তো আরও অনেক মানুষ জীবিত থাকবে না। 

আরও পড়ুন: ন্যাটোকে আবারও ‘না’ বলে দিলেন অষ্ট্রিয়ার চ্যান্সেলর

১৭ বছর বয়সে কমেডিয়ান হিসেবে বিনোদন জগতে পা রাখেন জেলেনস্কি। এরপর রাশিয়ান এবং ইউক্রেনীয় ভাষার একাধিক টিভি শোতে অংশ নিয়ে জনপ্রিয়তা পান। 

তার প্রথম সিনেমা ‘লাভ ইন দ্য বিগ সিটি’ মুক্তি পায় ২০০৯ সালে। তারপর তিনি অভিনয় করেন ‘অফিস রোমান্স আওয়ার টাইম’, ‘লাভ ইন ভেগাস’সহ আটটি সিনেমায়। 

সিনেমায় অভিনয়ের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় চালিয়ে যান ভলোদিমির জেলেনস্কি।


একাত্তর/এসজে

মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
রাশিয়ার ভেতরে গুরুত্বপূর্ণ জ্বালানি ও শিল্প অবকাঠামো লক্ষ্য করে রাতভর ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রোববার, রুশ কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে এই হামলা চালানো...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর