ন্যাটোকে আবারও ‘না’ বলে দিলেন অষ্ট্রিয়ার চ্যান্সেলর

আপডেট : ১৮ মে ২০২২, ০২:২৭ পিএম

অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহামার বলেছেন, তার দেশ কোনও সামরিক জোটের সঙ্গে যুক্ত নয়, এমনকি ন্যাটোতে যোগদানেরও কোনও ইচ্ছা নেই। 

মঙ্গলবার, চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেন তিনি।

রাশিয়ার হুমকি উপেক্ষা করে পশ্চিমা সামরিক জোট ন্যাটোতে যোগ দিতে শিগগিরই আনুষ্ঠানিক আবেদন করতে যাচ্ছে ফিনল্যান্ড ও সুইডেন। ন্যাটো আশা করছে, এই দুই দেশের আবেদনের প্রক্রিয়া সহজ ও দ্রুত হবে। এ নিয়ে মস্কো হুমকিও দিয়ে রেখেছে প্রতিবেশী ফিনল্যান্ডকে।

আরও পড়ুন: বায়ু দূষণে বছর প্রতি মারা যাচ্ছে ৯০ লাখ মানুষ

চেক প্রজাতন্ত্রের রাজধানী প্রাগে অস্ট্রিয়ার চ্যান্সেলর বলেন, ফিনল্যান্ড-সুইডেনের চেয়ে অস্ট্রিয়ার ইতিহাস আলাদা। ভিয়েনা তার সামরিক নিরপেক্ষতা বজায় রাখবে। 

তবে, ইইউ দেশ হিসেবে ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ, কিয়েভে অস্ত্র সরবরাহে সমর্থন, এবং রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞাতেও অস্ট্রিয়া পাশে থাকবে বলেও জানান কার্ল নেহামার।

উল্লেখ্য, রাশিয়ার সামরিক অভিযানের পর থেকেই ইউক্রেনকে বিপুল অস্ত্র ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো।


একাত্তর/এসজে
ন্যাটো মহাসচিব মার্ক রুটের সাম্প্রতিক মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, রোম কখনোই ইরানের বিরুদ্ধে কোনো যুদ্ধে জড়িত ছিল না।
রাশিয়ার ছিটমহল কালিনিনগ্রাদে যদি কেউ আক্রমণ করার চেষ্টা করে, তবে তাকে সম্পূর্ণরূপে ধ্বংস করার জন্য প্রয়োজনীয় সব ধরনের সামরিক সরঞ্জাম ও সক্ষমতা মস্কোর হাতে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন রুশ...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক আকস্মিক ঘোষণায় ইউরোপের প্রতিরক্ষা নীতিতে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। পোল্যান্ডে অতিরিক্ত পাঁচ হাজার মার্কিন সেনা মোতায়েনের এই নতুন সিদ্ধান্তের কথা সামাজিক...
রাশিয়ার সবচেয়ে বড় জাতীয় উৎসব ‘বিজয় দিবস’ উপলক্ষে এক অনুষ্ঠানে আগ্রাসী ভাষণ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর ঐতিহাসিক রেড স্কয়ারে দাঁড়িয়ে তিনি একদিকে যেমন ইউক্রেন যুদ্ধের...
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
২০২৬ বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলের তেতো হারের যন্ত্রণা কাটতে না কাটতেই, এবার রীতিমতো বিষোদ্গার ছড়ালো আর্জেন্টাইন শিবিরে! ফাইনালে হারের কষ্টে যখন পুরো আর্জেন্টিনা স্তব্ধ, ঠিক তখনই সোশাল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর