মরিয়াম নেওয়াজকে নারীবিদ্বেষী মন্তব্য, তোপের মুখে ইমরান

আপডেট : ২১ মে ২০২২, ০১:২৬ পিএম

পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) ভাইস প্রেসিডেন্ট মরিয়াম নওয়াজকে উদ্দেশ্য করে ‘ইঙ্গিতপূর্ণ ও নারীবিদ্বেষী’ মন্তব্য করে তোপের মুখে পড়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। 

শুক্রবার (২০ মে) মুলতানের সমাবেশে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যানের এমন বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। খবর জিও নিউজের।

১৯ মে মরিয়াম নওয়াজ সারগোধা জনসভায় ইমরান খানের কড়া সমালোচনা করেন। ওই জনসভায় দেওয়া বক্তব্যের প্রতি ইঙ্গিত করে ইমরান বলেন, ‘বৃহস্পতিবার সারগোধায় দেওয়া মরিয়ামের বক্তব্য কেউ একজন আমাকে পাঠিয়েছেন। ওই ভাষণে মরিয়াম এমন আবেগ নিয়ে আমার নাম উচ্চারণ করেছে, আমি তাকে বলতে চাই-মরিয়াম, দয়া করে সতর্ক হও। তোমার স্বামী মন খারাপ করতে পারে, কারণ, তুমি বারবার আমার নাম বলে যাচ্ছ।’

ইমরানের এমন বক্তব্যের সমালোচনায় মুখর হয়েছেন পাকিস্তানের রাজনীতিক, সাংবাদিক ও সুশীল সমাজ। একজন নারীকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রীর মুখে এমন বক্তব্যে তারা হতবাক বলেও মন্তব্য করেন।

পিটিআই চেয়ারম্যানের বক্তব্যের কড়া সমালোচনা করেছেন মরিয়ামের চাচা প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তিনি টুইটারে বলেন, মরিয়াম নওয়াজের বিরুদ্ধে এ ধরনের নিন্দনীয় ভাষা গোটা জাতিকে আহত করেছে। নারীদের শক্তভাবে ইমরান খানের এই বক্তব্যের নিন্দা জানানো উচিত।


একাত্তর/এআর

শ্রেণিকক্ষে শিক্ষকের কাছ থেকে নতুন দিনের পাঠ নিচ্ছিল ছোট্ট শিশুরা। কিন্তু মুহূর্তের মধ্যেই সেই আনন্দমুখর পরিবেশ পরিণত হলো বিভীষিকাময় ধ্বংসস্তূপে। পাকিস্তান উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারের দির...
দশক ধরে রক্তক্ষয়ী সংঘাত ও সহিংসতার আগুনে পুড়লেও রাজনৈতিক স্থায়িত্বের এক অনন্য দুর্গ ছিলো খাইবার পাখতুনখোয়ার রাজধানী পেশোয়ার। কেন্দ্রের সাথে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ইসলামাবাদ অভিমুখে সুবিশাল...
পাকিস্তানের রাজনৈতিক অঙ্গনে এক অভূতপূর্ব অস্থিরতার মাঝে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে দেশটির কেন্দ্রীয় সরকার। রোববার পাকিস্তানের সংবিধানের দুটি বিশেষ...
পাকিস্তানের অশান্ত বেলুচিস্তান প্রদেশে সামরিক বাহিনীর গাড়িবহরে এক রক্তক্ষয়ী হামলা চালিয়ে নজির সৃষ্টি করেছে বালোচ বিদ্রোহীদের নতুন গঠিত প্রথম সশস্ত্র নারী ব্রিগেড। বালোচ লিবারেশন ফ্রন্টের নবগঠিত...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
স্বৈরাচারী শাসনের পতনের পর দেশ পুনর্গঠনের ঐতিহাসিক শুভক্ষণে বঙ্গভবনে আলেম-ওলামাদের সঙ্গে এক রাজকীয় ও আন্তরিক বৈঠকে মিলিত হলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ঘনিষ্ঠ বন্ধুত্বের সুযোগ নিয়ে বন্ধুর স্ত্রীর মন চুরি, এরপর পরকীয়ার ফাঁদে ফেলে এক ছাদের নিচে সংসার পাতা- প্রেম আর বিশ্বাসের এই নাটকে শেষ পর্যন্ত রক্তের ছোপ লাগলো! ধুনটে বন্ধুর ওপর দীর্ঘদিনের জমানো...
টাঙ্গাইলের দেলদুয়ারে এক গৃহবধূকে (২৩) জোরপূর্বক অপহরণের পর দলবদ্ধ ধর্ষণের অভিযোগে করা মামলায় ৬ আসামির সবাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রতিটি আসামিকে এক লাখ টাকা...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর