অস্ট্রেলিয়ায় এক দশক পর লেবার পার্টি ক্ষমতায়

আপডেট : ২২ মে ২০২২, ০১:২০ পিএম

এক দশক পর অস্ট্রেলিয়ায় আবারও সরকার গঠন করতে যাচ্ছে লেবার পার্টি। স্থানীয় সময় শনিবারের (২১ মে) ভোটে প্রধানমন্ত্রী পদে বেসরকারিভাবে জয়ী হয়েছেন লেবার নেতা অ্যান্থনি আলবানিজ।

প্রধানমন্ত্রী নির্বাচিত হয়ে জনগণকে ঐক্যের প্রতিশ্রুতি দিয়েছেন আলবানিজ। এছাড়া সামাজিক পরিষেবাগুলোতে বিনিয়োগ এবং জলবায়ু যুদ্ধের অবসানেরও প্রতিশ্রুতি দেন তিনি। 

আংশিক ফলাফল অনুসারে লেবার পার্টি এখন পর্যন্ত ৭২টি আসন পেয়েছে। দেশটির পার্লামেন্টে নিম্নকক্ষে আসন সংখ্যা ১৫১টি। আর চারটি আসন পেলেই নিম্নকক্ষে সংখ্যাগরিষ্ঠতা পাবে লেবার পার্টি।

এদিকে বর্তমান প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বে মধ্য-ডান জোট এখন পর্যন্ত ৫১টি আসন পেয়েছে। এরই মধ্যে পরাজয় স্বীকার করে নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন মরিসন।

উল্লেখ্য, মরিসনের লিবারেল ন্যাশনাল কোয়ালিশন আট বছর ৯ মাস ক্ষমতায় ছিল। নেতৃত্বে বেশ কিছু পরিবর্তনের পর মরিসন ২০১৮ সালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হন।

লেবার পার্টির সবশেষ নির্বাচিত প্রধানমন্ত্রী ছিলেন কেভিন রুড। ২০১৩ সালের নির্বাচনে কনজারভেটিভ লেবারেল ন্যাশনাল কোয়ালিশনের কাছে বিপুল ভোটের ব্যবধানে হেরে যান রুড।

নির্বাচনে জয়ী হয়েই মধ্য-বামপন্থি নতুন প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে ঐক্যের ডাক দিয়েছেন। এছাড়া সামাজিক সেবাগুলোতে বিনিয়োগ বাড়ানো এবং জলবায়ু পরিবর্তন ও দূষণ বন্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। লিবারেল পার্টির প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগের ঘোষণাও দিয়েছেন আলবানিজ।


একাত্তর/এসজে

রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তীব্র দলীয় চাপ ও জনপ্রিয়তার তলানিতে ঠেকে অবশেষে পরাজয় মেনে নিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। সোমবার ডাউনিং স্ট্রিটের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে এক আবেগঘন ও অশ্রুসিক্ত ভাষণে তিনি পদত্যাগের...
ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নাটকীয় পদত্যাগের পর এখন সবার নজর লন্ডনের ওয়েস্টমিনস্টারের দিকে। সোমবারই সেখানে নতুন এমপি হিসেবে শপথ নিতে যাচ্ছেন গ্রেটার ম্যানচেস্টারের অত্যন্ত জনপ্রিয়...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর