আবুধাবিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ভারতীয়সহ দুইজন নিহত

আপডেট : ২৪ মে ২০২২, ০৭:০১ পিএম

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে একটি রেস্তোরাঁয় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক ভারতীয়সহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১২০ জন। খবর এএফপি’র।

মঙ্গলবার (২৪ মে) দুবাইয়ে ভারতীয় দূতাবাসের এক কর্মকর্তা খালিজ টাইমসকে বলেন, একজন ভারতীয় নাগরিক দুর্ঘটনায় নিহত হয়েছেন। এটা অনাকাঙ্ক্ষিত। আমরা বিস্তারিত জানার চেষ্টা করছি।

স্থানীয় পুলিশ টুইটার বার্তায় জানায়, প্রাথমিক খবরে বলা হয় যে এ দুর্ঘটনায় ৬৪ জন সামান্য ও ৫৬ জন মধ্যমভাবে আহত এবং দুইজন নিহত হয়েছেন।

তারা আরো জানান, সোমবার এ বিস্ফোরণে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। এতে ছয়টি ভবনের সম্মুখভাগ ও কয়েকটি তলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

আরও পড়ুন: নৌকা ডুবে ১৭ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ আরও ৫০ জন

ক্ষতিগ্রস্ত ভবনগুলোর চারটি থেকে লোকজনকে ‘নিরাপদভাবে’ সরিয়ে নেয়া হয়েছে। ‘ভবনগুলো সম্পূর্ণভাবে নিরাপদ ঘোষণা না করা পর্যন্ত’ এসব ভবনের বাসিন্দাদের অস্থায়ীভাবে থাকার ব্যবস্থা করার চেষ্টা করা হচ্ছে।


একাত্তর/আরএ

ইরানের সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার হুমকি ও সামরিক তৎপরতা বৃদ্ধির জেরে তাদের সাথে যাবতীয় আর্থিক ও অর্থনৈতিক লেনদেন সাময়িকভাবে স্থগিত করেছে সংযুক্ত আরব আমিরাত । একই সাথে তেহরানের সাথে সব ধরণের...
হরমুজ প্রণালী তদারকির জন্য ‘পার্সিয়ান গালফ স্ট্রেট অথরিটি’ বা পারস্য উপসাগর প্রণালী কর্তৃপক্ষ গঠন করেছে ইরান। সংস্থাটি জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহ বন্দরের দক্ষিণের জলসীমা পর্যন্ত এলাকা...
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম ঊর্ধ্বমুখী থাকার মধ্যেই সংযুক্ত আরব আমিরাত মঙ্গলবার ঘোষণা দিয়েছে যে, ‘জাতীয় স্বার্থে’ মনোযোগ দিতে ওপেক ও ওপেক প্লাস জোট থেকে সরে যাচ্ছে দেশটি।
সংযুক্ত আরব আমিরাতের দুবাই বন্দরে নোঙর করা একটি কুয়েতি তেলবাহী জাহাজে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সনাতন ধর্মাবলম্বীদের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মতিথি ও জন্মাষ্টমী শুক্রবার। ন্যায়নীতি, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন করে মানবজাতির কল্যাণের লক্ষ্যে ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের এই...
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) বাতিল হওয়ার কারণে খেলোয়াড়দের আয়ের সুযোগ কমে যাওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি দ্বিগুণ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-এর পরিবর্তে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন’ (এসআরবি) নামে পুলিশের একটি নতুন বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে একটি বিল উত্থাপন করা হয়েছে।
২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার লক্ষ্যকে কোনো স্লোগান নয়, বরং একটি সুনির্দিষ্ট পরিকল্পনা হিসেবে উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর