নৌকা ডুবে ১৭ রোহিঙ্গার মৃত্যু, নিখোঁজ আরও ৫০ জন

আপডেট : ২৪ মে ২০২২, ০২:০৯ পিএম

(প্রতীকী ছবি)

মিয়ানমার উপকূলে নৌকাডুবে শিশুসহ কমপক্ষে ১৭ রোহিঙ্গা শরণার্থী নিহত হয়েছে। খারাপ আবহাওয়ার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। মঙ্গলবার (২৪ মে) ওই দুর্ঘটনার তথ্য জানা গেছে আল জাজিরার এক প্রতিবেদনে। 

এদিকে, রেডিও ফ্রি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়েছে, দুর্ঘটনা কবলিত নৌকায় কমপক্ষে ৯০ জন আরোহী ছিল। নৌকার আরোহীরা মালয়েশিয়ার উদ্দেশে রওনা করেছিল। কিন্তু বঙ্গোপসাগর পাড়ি দেওয়ার সময় এটি ডুবে যায়।

কয়েকজনের মরদেহ পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্যের সৈকতে ভেসে উঠেছে। তবে এখনও ৫০ জন আরোহী নিখোঁজ রয়েছে।

২০১৭ সালের আগস্টে মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালায় দেশটির সেনাবাহিনী। অভিযানের নামে নিরীহ লোকজনকে হত্যা, নারীদের ধর্ষণ, বাড়ি-ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়াসহ বর্বর নির্যাতন-নিপীড়ন চালানো হয়। সে সময় লাখ লাখ রোহিঙ্গা নাগরিক মিয়ানমার ছেড়ে বাংলাদেশে আশ্রয় নেয়।

কিন্তু তারপরেও অনেক রোহিঙ্গাই রাখাইনে রয়ে গেছে। সেখানে তাদের বিভিন্ন ক্যাম্পে রাখা হয়েছে। তাদের চলাফেরায়ও কড়াকড়ি আরোপ করা হয়।

এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা জানিয়েছে, তারা নৌকা দুর্ঘটনায় গভীর শোকাহত। মিয়ানমার থেকে এ বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে জানানো হয়।


একাত্তর/এসএ

নাইজেরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় আনামব্রা রাজ্যে নৌকাডুবির ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৭৬ জনে পৌঁছেছে। রোববার (৯ অক্টোবর) এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি। আনামব্রা রাজ্যের...
অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর