বিশ্ব এখন নতুন স্নায়ু যুদ্ধের হুমকির মুখোমুখি: জাতিসংঘ মহাসচিব

আপডেট : ২৫ মে ২০২২, ১১:১৫ এএম

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বক্তৃতায় বলেছেন, বিশ্ব ‘পারমাণবিক শক্তির সংঘাত’ এবং চরম জাতীয়তাবাদের উত্থানের সাথে একটি নতুন স্নায়ু যুদ্ধের হুমকির মুখোমুখি।

মঙ্গলবার (২৪ মে) নিউ জার্সির সেটন হল ইউনিভার্সিটির স্নাতকদের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রচার করা হয়েছে।

এসময় তিনি আরো বলেন, মধ্যপ্রাচ্য থেকে শুরু করে পারমাণবিক শক্তিধর দেশগুলোর গুরুতর পরিস্থিতি একটি নতুন স্নায়ু যুদ্ধের হুমকি তৈরি করেছে, প্রাচীন মতাদর্শের মধ্যে থাকা দেশগুলোর মধ্যে সন্ত্রাসবাদ এবং সাম্প্রদায়িক লড়াই এবং চরম জাতীয়তাবাদের উত্থান যা জাতীয় স্বার্থে আন্তর্জাতিক সমস্যার সমাধানের কেন্দ্রীয় সত্যকে উপেক্ষা করে।

এছাড়াও গুতেরেস বিশ্বের অন্যান্য হুমকির মধ্যে জলবায়ু পরিবর্তন, ক্রমবর্ধমান সামাজিক বৈষম্য এবং ক্ষুধা ও রোগের বিস্তারকে এই উত্তেজনার জন্য দায়ী করেন।

আরও পড়ুন: টেক্সাসে স্কুলে গুলি, ১৯ শিশু শিক্ষার্থীসহ নিহত ২১

তিনি স্নাতক শিক্ষার্থীদের সতর্ক করে দিয়ে বলেন, তারা যে বিশ্বে প্রবেশ করছে তা বিপদে পূর্ণ। ‘আমরা যে দ্বন্দ্ব ও বিভক্তির মুখোমুখি হচ্ছি তা কয়েক দশকে দেখা যায়নি। ইয়েমেন থেকে সিরিয়া এবং ইথিওপিয়া থেকে সাহেল এবং এর বাইরেও সংঘাত ছড়িয়ে রয়েছে।

তিনি ইউক্রেন সংঘাতের কথাও উল্লেখ করে বলেন, এটি চরম মানবিক দুর্ভোগ এবং মৃত্যুর কারণ হয়ে উঠেছে।


একাত্তর/আরএ

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মধ্যপ্রাচ্যে তাঁর সরকারের সামরিক পদক্ষেপের পক্ষে জোরালো সাফাই গেয়েছেন। আগামী ২৭ অক্টোবরের সাধারণ নির্বাচনে নিজের...
আসন্ন চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনকে সামনে রেখে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে নিজের ভোট প্রচারের মোক্ষম হাতিয়ার বানাতে চেয়েছিলেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু...
জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্প্রতিক ইরানবিরোধী আগ্রাসী বক্তব্যের কড়া জবাব দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। নিউইয়র্কে...
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে দেয়া ভাষণে কঠোর প্রত্যয় ও সার্বভৌমত্বের বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আগের দিনের বক্তব্যের কড়া...
ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) দিলীপ কুমার আগারওয়ালাকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর বনানী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার...
রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক খাতের শীর্ষ ব্যবস্থাপনায় বড় ধরনের পরিবর্তন এনেছে সরকার। এর অংশ হিসেবে সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও)...
মাদকের বিষাক্ত ছোবলে বিপথে যাওয়া সন্তানের অত্যাচারে দেয়ালে পিঠ ঠেকে গিয়েছিল পুরো পরিবারের। বুঝিয়ে, শাসন করে, কোনোভাবেই যখন ঘরোয়াভাবে শুধরানো যাচ্ছিল না, তখন আর কোনো উপায় না দেখে চরম এক কঠিন...
জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান মঙ্গলবার বিশ্ব অস্টিওপোরোসিস দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত অস্টিওপোরোসিস প্রতিরোধবিষয়ক এক বৈজ্ঞানিক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর