যুক্তরাষ্ট্রের হাসপাতালে গুলি, বন্দুকধারীসহ নিহত পাঁচ

আপডেট : ০২ জুন ২০২২, ০১:৪৮ পিএম

মার্কিন যুক্তরাষ্ট্রের ওকলাহোমা রাজ্যের তুলসার একটি হাসপাতালে বন্দুকধারীর গুলিতে চারজন নিহত হয়েছেন। সন্দেহভাজন বন্দুকধারী ব্যক্তিটিও পুলিশের গুলিতে নিহত হয়েছেন। ঘটনার সময় তার হাতে একটি রাইফেল এবং একটি হ্যান্ডগান ছিল বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। খবর বিবিসি।

পুলিশ কর্মকর্তা জানান, গতকাল বুধবার (১ জুন) বিকালে এ ঘটনা ঘটার তিন মিনিটের মধ্যে সেন্ট ফ্রান্সিস হাসপাতালে পৌঁছায় পুলিশ। এরপর পুলিশের পক্ষ থেকে জানানো হয় মৃতের সংখ্যা বেশি নয়। তবে অনেকে আহত হয়েছেন।

পুলিশের ডেপুটি চিফ এরিক ডালগ্লিশ বলেন, ‘এ ঘটনায় আমাদের চারজন বেসামরিক লোক নিহত গেছেন। এছাড়া একজন বন্দুকধারীও নিহত হয়েছেন।’

তিনি আরও বলেন, নিহত বন্দুকধারীর পরিচয় এখানো জানা যায়নি। তবে তিনি গুলির আঘাতে ক্ষতবিক্ষত হয়েছেন। বন্দুকধারী অত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।


একাত্তর/এআর

যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
বাহরাইন, কাতার ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও কৌশলগত স্থাপনায় আবারও নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইরান।
চলতি বছরের শুরুতে সংবেদনশীল শান্তি আলোচনা চলাকালীন ইসরাইল ইরানের শীর্ষ আলোচকদের গুপ্তহত্যা করতে পারে বলে গুরুতর আশঙ্কা ছিলো যুক্তরাষ্ট্রের। এই পরিস্থিতিতে যুদ্ধবিরতি প্রক্রিয়াকে বাঁচিয়ে রাখতে...
মেটলাইফ স্টেডিয়ামের সেই স্নায়ুক্ষয়ী মহাকাব্যিক ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে গুঁড়িয়ে দেওয়ার রাতে বিশ্বমঞ্চের সর্বোচ্চ ব্যক্তিগত সম্মানের মুকুট মাথায় তুললেন স্পেনের অধিনায়ক রদ্রি।
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার আক্রমণভাগকে পুরো ম্যাচ জুড়ে বোতলবন্দি করে স্পেনের বিশ্বকাপ জয়ের রাতেই টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের মুকুট মাথায় তুলেছেন উনাই সিমন। পুরো টুর্নামেন্টে প্রতিপক্ষের...
মেটলাইফ স্টেডিয়ামে আর্জেন্টিনার বিশ্বজয়ের স্বপ্ন চূর্ণ করে স্পেনের ট্রফি উদযাপনের রাতেই বিশ্বমঞ্চে রচিত হলো আরও এক সোনালী ইতিহাস। রোববারের সেই রক্তক্ষয়ী ফাইনালে আলবিসেলেস্তেদের ১-০ গোলে হারিয়ে...
নিউ জার্সির স্টেডিয়ামে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও দীর্ঘতম মহাযজ্ঞের অবসান ঘটল এক চরম নাট্যমঞ্চের মধ্য দিয়ে। বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে ১-০ গোলে গুঁড়িয়ে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর