ইউক্রেনের অস্ত্রবাহী সামরিক বিমান ভূপাতিত করার দাবি রাশিয়ার

আপডেট : ০৪ জুন ২০২২, ০৩:৪৭ পিএম
প্রতীকী ছবি

ইউক্রেনের ওডেসা বন্দরের কাছে অস্ত্র ও গোলাবারুদবাহী একটি ইউক্রেনিয় সামরিক বিমান ভূপাতিত করার দাবি করেছে রাশিয়া। 

শনিবার (৪ জুন) রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স আরও জানায়, ইউক্রেনের সুমি অঞ্চলে একটি আর্টিলারি প্রশিক্ষণ কেন্দ্রে মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। 

আরেক হামলায় ওডেসা অঞ্চলের ভাড়াটে সৈন্যদের একটি ঘাঁটি ধ্বংস করে দেয়ারও দাবি করেছে রাশিয়া। 

এদিকে, কিয়েভ দখলে ব্যর্থ হয়ে এখন পূর্বাঞ্চলের ডনবাস এলাকার নিয়ন্ত্রণ নেয়াই মস্কোর প্রধান লক্ষ্য৷ ২৪ ফেব্রুয়ারি হামলা শুরুর পর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখলের চেষ্টা করছে রাশিয়ার সেনাবাহিনী৷

ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, পূর্বাঞ্চলের ডনবাস এলাকার সিভিয়েরোদোনেৎসক শহর দখলে আরো সেনা মোতায়েন করেছে রাশিয়া। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর