পাকিস্তানে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২২ জন নিহত

আপডেট : ০৮ জুন ২০২২, ০৯:১০ পিএম

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম অঞ্চলে একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস খাদে পড়ে নারী ও শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন। 

বুধবার (৮ জুন) বেলুচিস্তানের কিলা সাইফুল্লাহ জেলায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

ডেপুটি জেলা প্রশাসক মোহাম্মদ কাশিম আল-জাজিরাকে জানান, প্রথমে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হলেও পরে আরও চারটি মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। বাসের সব আরোহীরই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। 

এখন পর্যন্ত এ দুর্ঘটনার কারণ জানা যায়নি। কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার সময় আবহাওয়া ঠিকঠাকই ছিল। 

আরও পড়ুন: ফিলিস্তিনের 'পূর্ণ নিয়ন্ত্রণ' চায় ইসরাইল: জাতিসংঘ প্রতিবেদন

তবে কোনো কারিগরি ত্রুটি বা চালকের ভুলের কারণে এ দুর্ঘটনা ঘটেছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। দুর্ঘটনার ঠিক আগে বাসটি অত্যন্ত দ্রুতগতিতে চলছিল বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। 

এ দুর্ঘটনার খবরে শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি অন্যান্য সরকারি কর্মকর্তারা। 


একাত্তর/এসজে

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর