নবীকে কটূক্তি: ভারতজুড়ে বিক্ষোভে নিহত দুই

আপডেট : ১১ জুন ২০২২, ০১:০২ পিএম

ইসলাম ধর্মের মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে ভারতজুড়ে বিক্ষোভ-প্রতিবাদ করেছে মুসলমান ধর্মাবলম্বীরা। 

শুক্রবার (১০ জুন) জুমার নামাজের পর দিল্লি, হায়দ্রাবাদ, উত্তর প্রদেশ, কাশ্মীর, পশ্চিমবঙ্গের বিক্ষোভে হাজারো মানুষ অংশ নেন। রাঁচিতে বিক্ষোভকারীদের সাথে পুলিশের সংঘর্ষে দুইজন মারা গেছে। আহত হয়েছে আরও অন্তত ১০ জন। 

মহানবীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদে শুক্রবার জুমার নামাজের পর ভারতের দিল্লির জামে মসজিদ প্রাঙ্গণে ব্যাপক বিক্ষোভ হয়। এসময় মন্তব্যের কারণে বরখাস্ত বিজেপির মুখপাত্র নূপুর শর্মা, দলটির দিল্লি শাখার বহিষ্কৃত গণমাধ্যম প্রধান নাভিন জিন্দালের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তারা।

ঘণ্টাব্যাপী এ বিক্ষোভ সমাবেশ স্থায়ী হয়। জামে মসজিদের শাহী ইমাম জানান, তারা বিক্ষোভ ডাকেননি। কারা বিক্ষোভ শুরু করেছে তাও জানেন না। নামাজের পর কয়েকজন স্লোগান দিলে হাজারো মানুষ জড়ো হয়। কিছুক্ষণে মধ্যে তাদের সরিয়ে দেয়া হয় বলেও জানান তিনি।

এদিকে উত্তর প্রদেশের সাহরানপুর, মোরাদাবাদ, প্রয়াগরাজ রাজ্যের বিভিন্ন শহরে এদিন বিক্ষোভ হয়। বন্ধ করে দেয়া হয় রাস্তাঘাট, দোকানপাট। 

প্রয়াগরাজে ইটপাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে। ছত্রভঙ্গ করতে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়ন চালায় পুলিশ।

লখনৌর কানপুর, ফিরোজাবাদসহ বিভিন্ন শহরে আগে থেকেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার ছিল। গত সপ্তাহে বিতর্কিত ওই মন্তব্যের প্রতিবাদে কানপুরের বিক্ষোভে সংঘাতে অন্তত ৪০ জন আহত হয়।

বিক্ষোভ হয়েছে পশ্চিমবঙ্গের কলকাতার পার্ক সার্কাস, হাওড়া, হায়দ্রাবাদের চার মিনার, লুধিয়ানা, আহমেদাবাদ, নভি মুম্বাইসহ বিভিন্ন শহরেও। শ্রীনগরে গণবিক্ষোভে অংশ নেন হাজারো মানুষ।

ঝাড়খণ্ডের রাজধানী রাঁচিতে মন্দিরের কাছে উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণ করতে গিয়ে কয়েকজন পুলিশ আহত হয়। পরে ফাঁকা গুলি ছোঁড়ে পুলিশ।

মহানবীকে নিয়ে ক্ষমতাসীন দল বিজেপির শীর্ষ দুই প্রতিনিধির মানহানিকর বক্তব্যে দেশে-বিদেশে ব্যাপক প্রতিবাদের মুখে পড়েছে নয়াদিল্লী। ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে ভারতের নিন্দা জানিয়েছে অন্তত ২০টি রাষ্ট্র।


একাত্তর/এসজে

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
নেপালে ঘটে যাওয়া প্রলয়ঙ্করী আকস্মিক বন্যার পর হিমালয় অঞ্চলের নাজুক পরিবেশগত পরিস্থিতি নিয়ে ভারত, চীন, নেপাল ও ভুটানকে রাজনৈতিক মতভেদ ভুলে এক হয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর