রাশিয়ার সঙ্গে মুখোমুখি যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন!

আপডেট : ১১ জুন ২০২২, ০৯:১৯ পিএম

ইউক্রেনের রাশিয়ার বিশেষ সামরিক অভিযানের বিরুদ্ধে কিয়েভ এতদিন প্রবল প্রতিরোধ ও প্রতিপক্ষের বিরুদ্ধে একের পর এক জয়ের দাবি করে আসলেও প্রথমবারের মতো হার স্বীকার করে নেয়ার কথা জানিয়েছেন ইউক্রেনীয় কর্মকর্তারা। 

ইউক্রেনের গুরুত্বপূর্ণ বন্দর মারিউপোল শহর দখলে নেয়ার পর রাশিয়া এখন সর্বশক্তি নিয়োগ করেছে পূর্বাঞ্চলীয় ডনবাস অঞ্চল দখলের জন্য। সেখানে দনেৎস্ক ও লুহানস্ককে রুশপন্থীদের হাতে নিশ্চিন্তে ছেড়ে দেয়ার জন্য ডনবাসের নিয়ন্ত্রণ নিতে চাইতে রাশিয়া। 

image


এই পরিস্থিতিতে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার উপ-প্রধান ভাদিম স্কিবিতস্কি বলেছেন, যুদ্ধক্ষেত্রে তারা রাশিয়ার কাছে হেরে যাচ্ছেন। রুশদের ঠেকাতে তাদের পশ্চিমা অস্ত্রের ওপরই ভরসা করতে হচ্ছে। কিন্তু সেসবের রসদও দ্রুত ফুরিয়ে আসছে। 

শুক্রবার (১০ জুন), ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানকে দেয়া সাক্ষাৎকারে স্কিবিতস্কি জানান, এটি এখন একটি কামান যুদ্ধে পরিণত হয়েছে। কামানের হিসাবে ইউক্রেন হেরে যাচ্ছে। তিনি আরও জানান, ইউক্রেনের একটি কামানের বিপরীতের রাশিয়ার রয়েছে ১০ থেকে ১৫টি। 

রাশিয়া যা আছে তার মাত্র ১০ শতাংশ পশ্চিমা অংশীদাররা দিয়েছে উল্লেখ করে এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, এখন সবকিছু নির্ভর করছে পশ্চিমারা আমাদের কী দিচ্ছে। যদি আমাদের চাহিদা মতো কামান ও গোলা দেয়া না হয়, তাহলে লড়াই চালানো সম্ভব নয়। 

image


তিনি বলেছেন, প্রতিদিন ৫ থেকে ৬ হাজার কামানের গোলা ব্যবহার করছে ইউক্রেন। আমরা আমাদের কামানের গোলা প্রায় সব শেষ করে ফেলেছি। এখন আমরা ন্যাটো শেল ব্যবহার করছি, যা নিম্নমানের। কিন্তু তাদের সরবরাহও ফুরিয়ে গেছে। দিন দিন পরিমাণ কমছে।

ভাদিম স্কিবিতস্কি যখন এমন সব জানাচ্ছিলেন তখন অনেকটাই উল্টো সুরে কথা বলছে তারই দপ্তর। কিয়েভের সামরিক গোয়েন্দা অধিদপ্তরের দাবি, আর মাত্র এক বছরের মতো ইউক্রেনে যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রয়েছে রাশিয়ার। যুদ্ধে ইউক্রেন এগিয়েও রয়েছে।

image


এদিকে, ইউক্রেনের সেনাবাহিনীতে প্রতি সপ্তাহে পালানোর ঘটনা বাড়ছে, একটি ফাঁস হওয়া গোয়েন্দা প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। পাশাপাশি, গোলাবারুদের তীব্র সঙ্কটের মধ্যে পূর্ব ডনবাস অঞ্চলে প্রতিদিন প্রায় ২০০ ইউক্রেনীয় সেনা নিহত হচ্ছে।

ফাঁস হওয়া ইউক্রেনীয় গোয়েন্দা রিপোর্ট প্রকাশ করে, ওই অঞ্চলে ক্রেমলিনের বাহিনীর ২০টি আর্টিলারির বদলে ইউক্রেনীয় সেনাদের ১ আর্টিলারি রয়েছে। গোলাবারুদের ক্ষেত্রেও ইউক্রেনীয় ১ জন সেনার বিপরীতে রাশিয়ার ৪০ জন সেনা সেখানে রয়েছে।

image


ইউক্রেনের পূর্বাঞ্চলে তুমুল লড়াইয়ের মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী স্বীকার করেছেন, সেখানে তারা রাশিয়ার দিক থেকে বেশ তীব্র আক্রমণের মুখে আছেন এবং প্রতিদিন তাদের অন্তত ১০০ থেকে ২০০ সৈন্য লড়াইয়ে নিহত হচ্ছে, আহত হচ্ছে প্রতিদিন পাঁচশ’র মত সেনা।

ডনবাস অঞ্চলের মূল লড়াই কেন্দ্রীভূত সেভেরোডোনেৎস্ক শহরে। সেখানে ইউক্রেন বাহিনীর ব্যাপক ক্ষয়ক্ষতির কথা বলা হচ্ছে। সেখানে লড়াই চলছে রাস্তায় রাস্তায় এবং ইউক্রেন বাহিনী তুমুল গোলাবর্ষণের মুখে রয়েছে। ব্যাপক প্রাণহানির খবরও আসছে। 

চলতি বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর গেলো তিন মাসেরও বেশি সময় ধরে চলছে সেই অভিযান। এই মুহূর্তে পূর্ব-ইউক্রেনের ডনবাস দখলে তুমুল লড়াই চালিয়ে যাচ্ছে রুশ সেনাবাহিনী। শনিবার ছিলো যুদ্ধের ১০৯ তম দিন।


একাত্তর/এসজে
তিনি সতর্ক করে বলেছেন, মস্কোর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোর এমন অভিযোগ কার্যত একটি ‘প্রকৃত যুদ্ধের সূচনা’ হতে পারে।
ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
কুমিল্লার দাউদকান্দিতে নিয়ন্ত্রণ হারিয়ে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষার্থীদের একটি ভ্রমণ বাস খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক)...
লক্ষ্মীপুরে ১৩ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে আসামিকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বাংলাদেশ ও ভারতের বিদ্যমান কূটনৈতিক সম্পর্ককে আরও টেকসই ও সুদৃঢ় করতে গঙ্গা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানির ন্যায্য বণ্টন ও অন্য অমীমাংসিত ইস্যু দ্রুত সমাধানের ওপর গুরুত্বারোপ করেছেন রাষ্ট্রপতি...
৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে ইতালি সফররত জনপ্রিয় বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন প্রবাসী একদল ব্যক্তির হাতে শারীরিক ও মানসিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। স্থানীয় সময় সোমবার...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর