মারিউপোলে দ্রুত কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা

আপডেট : ১১ জুন ২০২২, ০২:৫৭ পিএম

রাশিয়ার দখলে থাকা ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী মারিউপোলে বড় ধরনের কলেরা প্রাদুর্ভাবের ঝুঁকি তৈরি হয়েছে। নগরীর চিকিৎসা সেবা পতনের দ্বারপ্রান্তে চলে যাওয়ায় এমন ঝুঁকি সৃষ্টি হয়েছে বলে সতর্ক করেছে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

মারিউপোলের নির্বাসিত উপমেয়র বলেছেন, মারিউপোলে এখনও এক লাখ মানুষ আছে। তারা কলেরার প্রাদুর্ভাবের ক্রমবর্ধমান ঝুঁকিতে আছে। 

ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ইউক্রেনে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে মৌলিক জনসেবা দিতে হিমশিম খাচ্ছে। মারিউপোলে নিরাপদ, বিশুদ্ধ পানির অভাব দেখা দিয়েছে। চিকিৎসা সেবাও মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে।

গত মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও উদ্বেগ জানিয়ে বলেছিলো, কয়েক সপ্তাহের অবরোধের পাশাপাশি ভারি বোমাবর্ষণের পর রাশিয়া বাহিনীর দখলে চলে যাওয়া মারিউপোল এখন অধিকৃত একটি এলাকা এবং সেখানে কলেরার ঝুঁকি আছে। এনিয়ে দ্রুত পদক্ষেপও চেয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: রাশিয়ার সঙ্গে মুখোমুখি যুদ্ধে হেরে যাচ্ছে ইউক্রেন!

শুক্রবার সবশেষ গোয়েন্দা তথ্যের বরাতে ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় মারিউপোলে কলেরা দেখা দেওয়ার ঝুঁকির কথা জানাল। মন্ত্রণালয় জানিয়েছে, রাশিয়া ইউক্রেইনে তাদের নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে মৌলিক জনসেবা দিতে হিমশিম খাচ্ছে।

যুদ্ধে মারিউপোলের ৬০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়েছে। নগরীর বাড়িঘরের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক মৃতদেহ চাপা পড়ে আছে বলেও ধারণা করা হচ্ছে। সেখান থেকে সংক্রমণ ছড়ানোর ঝুঁকি আছে। পানি সরবরাহ ব্যবস্থা নর্দমা থেকে দূষিত হয়ে পড়েছে। 


একাত্তর/এসজে

ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে ভয়াবহ রক্তক্ষয়ী সংঘাতের অবসান ঘটাতে ক্রেমলিনে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। চার বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেন যুদ্ধ বন্ধের লক্ষ্যে শনিবার মস্কোয় রুশ...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
আমেরিকা বা কোনো বহিরাগত শত্রুর দেয়া শর্তে যুদ্ধ শেষ করতে ইরান কখনোই রাজি হবে না বলে সোজা জানিয়ে দিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট...
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো আপিল করার সুযোগ নেই; তিনি দেশে ফিরলেই সম্পূর্ণ আইনি ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তার মৃত্যুদণ্ড অপেক্ষা করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ড....
ইরানের সঙ্গে চলমান সংঘাত শেষ হলে মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক সদস্য এবং গোয়েন্দা ঘাঁটির সংখ্যা উল্লেখযোগ্য হারে কমিয়ে আনার বিষয়টি নিয়ে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ও গোয়েন্দা সংস্থাগুলোতে অতি...
ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এর দুই আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন মসজিদের ইমাম এবং অপরজন মাদ্রাসার শিক্ষক।
ছুটিতে দেশে ফেরার পথে সৌদি আরবে এক সড়ক দুর্ঘটনায় চার প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুইজন সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা ও সহোদর ভাই।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর