ইউক্রেনের বড় দুই অস্ক্রভান্ডার গুড়িয়ে দেয়ার দাবি

আপডেট : ১২ জুন ২০২২, ০৯:৪৬ পিএম

ইউক্রেনে আমেরিকা ও ইউরোপ অস্ত্র বোঝাই দুইটি ভান্ডার গুড়িয়ে দেয়ার দাবি করেছে রাশিয়া। রোববার দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রণ সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এ খবর নিশ্চিত করেছে। বলেছে, ক্যালিব্রি মিসাইল হামলা চালিয়ে ওই দুটো অস্ত্রভান্ডার মাটিয়ে মিশিয়ে দেয়া হয়েছে।

এছাড়া রাশিয়ার সামরিক বাহিনী মিকোলাইভ অঞ্চলে দুটি এমআইজি-২৯ বিমান এবং খারকিভ অঞ্চলে একটি এসইউ-২৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে বলে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে। তবে এনিয়ে কিয়েভের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

ইউক্রেনের টেরনোপিল অঞ্চলের গভর্নরও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, কৃষ্ণ সাগর থেকে ছোড়া চোর্টকিভ শহরে রকেট হামলায় একটি সামরিক স্থাপনা আংশিকভাবে ধ্বংস হয়েছে। এতে ২২ জন আহত হয়েছে। তবে সেখানে কোনো অস্ত্র মজুত ছিল না।

ইউক্রেনকে অস্ত্র সরবরাহের জন্য মস্কো বারবার আমেরিকাসহ পশ্চিমা দেশগুলোর নিন্দা করে আসছিলো। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ মাসের শুরুতে বলেন, পশ্চিমারা যদি অস্ত্র দেয়া বন্ধ না করে তাহলে ইউক্রেনের নতুন নতুন স্থানে হামলা চালানো হবে। 

এদিকে, রুশ বাহিনীর অবস্থান লক্ষ্য করে দক্ষিণ দিকের অঞ্চল খেরসনে হামলা চালিয়েছে বলে ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে। অভিযান শুরু করার পরপরই খেরসন দখল করে রাশিয়া। তবে এলাকাটি মুক্ত করতে এখনো লড়ছে ইউক্রেনের বাহিনী।

খেরসন অঞ্চলটি ক্রিমিয়ার সঙ্গে একদম লাগোয়া একটি অঞ্চল। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের যুদ্ধবিমান খেরসন অঞ্চলে শত্রুদের পাঁচটি ঘাঁটি, যুদ্ধ সরঞ্জাম এবং সেনা যান রাখার স্থান, এবং ফিল্ড ডিপোতে সিরিজ হামলা চালিয়েছে।

 

পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর