দোনেৎস্কে ‘ইউক্রেইনীয় গোলায়’ নিহত পাঁচ, আহত ৩৩

আপডেট : ১৪ জুন ২০২২, ১১:৪১ এএম

ইউক্রেইনের দোনেৎস্ক অঞ্চলে রাশিয়া সমর্থিত বিচ্ছিন্নতাবাদীদের নিয়ন্ত্রিত অংশে গোলার আঘাতে অন্তত পাঁচ জন নিহত ও ৩৩ জন আহত হয়েছে। খবর রয়টার্স ও রাশিয়ার রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা তাসের।

বিচ্ছিন্নতাবাদীদের অভিযোগ, সোমবার (১৩ জুন) ইউক্রেইনীয় বাহিনীর গোলাবর্ষণে হতাহতের এ ঘটনা ঘটেছে।

রয়টার্স জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদী কর্মকর্তারা ও রুশ বার্তা সংস্থাগুলো বেশ কয়েকটি ইউক্রেইনীয় গোলাবর্ষণের খবর দিয়েছে, এসব গোলার কয়েকটি একটি বাজারে আঘাত হেনেছে।

পরে রুশ বার্তা সংস্থাগুলো জানায়, দোনেৎস্ক শহরের এক মাতৃসদনে একটি গোলা এসে পড়ার পর আগুন ধরে যায়, কর্মীরা তড়িঘড়ি করে রোগীদের হাসপাতালের বেসমেন্টে নিয়ে যায়।

image


রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাস জানায়,  সোমবার সন্ধ্যার এ হামলায় নিহতদের মধ্যে শিশুসহ পাঁচজন নিহত হয়েছে। আহত বেড়ে দাঁড়িয়েছে ৩৩।

এসব প্রতিবেদনের বিষয়ে কিইভ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। 

এর আগে বার্তা সংস্থা দোনেৎস্ক মাইস্কি বাজারের জ্বলন্ত দোকান ও মাটিতে বেশ কয়েকটি মৃতদেহ পড়ে আছে এমন ছবি দেখিয়েছে।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে বেড়েছে করোনায় মৃত্যু

জাতিসংঘের মুখপাত্র স্তেফেন ডুজারিক জানিয়েছেন, কর্মকর্তারা হাসপাতালে হামলার প্রতিবেদনগুলো দেখেছেন।

তিনি বলেন, এটি খুব যন্ত্রণাদায়ক। বেসামরিক অবকাঠামোতে যে কোনো হামলা, বিশেষভাবে স্বাস্থ্য স্থাপনাগুলোতে, আন্তর্জাতিক আইনের পরিষ্কার লঙ্ঘন। 


একাত্তর/এসি

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর