মার্কিনদের কাছে অ্যাসাঞ্জকে হস্তান্তরে রাজি যুক্তরাজ্য

আপডেট : ১৭ জুন ২০২২, ০৪:৫৫ পিএম

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে মার্কিন যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়ার বিষয়ে সম্মতি দিয়েছেন যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল।

শুক্রবার (১৭ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে দুই সপ্তাহ সময় পাবেন অ্যাসাঞ্জ।

মন্ত্রণালয় আরও জানায়, আদালতের পর্যবেক্ষণে উঠে এসেছে যে, যুক্তরাষ্ট্রের কাছে অ্যাসাঞ্জকে হস্তান্তর তার মানবাধিকার নীতির সঙ্গে সাংঘর্ষিক হবে না। যুক্তরাষ্ট্রে তার সঙ্গে উপযুক্ত আচরণ করা হবে।

২০১০ ও ২০১১ সালে মার্কিন নথি ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জের বিচার করতে চায় যুক্তরাষ্ট্র।

২০১৯ সালে লন্ডনের ইকুয়েডর দূতাবাস থেকে বের হওয়ার পর ব্রিটিশ পুলিশ তাকে গ্রেফতার করে। ইকুয়েডর তার রাজনৈতিক আশ্রয় প্রত্যাহার করলে তিনি দূতাবাস ছাড়তে বাধ্য হন।

এই সিদ্ধান্তের প্রতিক্রিয়ায় উইকিলিকস বলেছে, এটি সংবাদমাধ্যমের স্বাধীনতা ও ব্রিটিশ গণতন্ত্রের জন্য একটি অন্ধকার দিন। টুইটারে তারা লিখেছে, এই সিদ্ধান্তের ফলে লড়াইয়ের অবসান হচ্ছে না। তারা এই বিরুদ্ধে আপিল করবে।

২০১৯ সালের মে মাসে যুক্তরাজ্যে জামিনের শর্ত ভঙ্গের কারণে কারাগারারে সাজাভোগের সময় মার্কিন আইন মন্ত্রণালয় অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তি আইন লঙ্ঘনের ১৭টি অভিযোগ আনে। তাদের দাবি, উইকিলকসের ফাঁস করা তথ্যে অনেক জীবন সংকটাপন্ন হয়েছে।

অ্যাসাঞ্জের আইনজীবী দল দাবি করেছে, যেসব মার্কিন গোপন নথি উইকিলিকস ফাঁস করেছে সেগুলো ইরাক ও আফগানিস্তান যুদ্ধ সংশ্লিষ্ট। এগুলোতে যুক্তরাষ্ট্রের বেআইনি কর্মকাণ্ড উন্মোচিত হয়েছে এবং তা ছিল জনগণের স্বার্থে।


একাত্তর/জো 

ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
যুক্তরাজ্যের ইংল্যান্ড ও ওয়েলসের কারাগারগুলোতে সাজাপ্রাপ্ত  যৌন অপরাধীদের অতিরিক্ত কামোত্তেজনা দমাতে এক অদ্ভুত কিন্তু চমকপ্রদ উদ্যোগ নিচ্ছে প্রশাসন! ২০২৮ সালের ডিসেম্বরের মধ্যে কার্যকর করার লক্ষ্যে...
অপরাধীকে তাড়া করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পড়লো ব্রিটিশ পুলিশ। যুক্তরাজ্যের টিসাইডের সাউথ ব্যাংকে এ-৬৬ আঞ্চলিক মহাসড়কে তাড়া করা একটি ‘সন্দেহভাজন’ গাড়ি পথ ভুল করে বিপরীত দিকের সড়ক উঠে পড়ার পর...
রাজকীয় দায়িত্ব ছেড়ে যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ার ছয় বছর পর আবার যুক্তরাজ্যে স্থায়ীভাবে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন প্রিন্স হ্যারি এবং তাঁর স্ত্রী মেগান মার্কেল। রাজপরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর