নতুন বিমানবাহী রণতরী উদ্বোধন করলো চীন

আপডেট : ১৭ জুন ২০২২, ০৭:২৮ পিএম

নিজেদের তৃতীয় ও সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন বিমানবাহী রণতরী উদ্বোধন করেছে চীন। তাইওয়ানের বিপরীতে অবস্থিত প্রদেশের সাথে মিলিয়ে এর নাম রাখা হয়েছে 'ফুজিয়ান'।

শুক্রবার (১৭ জুন) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সাংহাইয়ের জিয়াংনান শিপইয়ার্ডে ফুজিয়ান উদ্বোধন করা হয়। এসময় সেখানে উপস্থিত ছিলেন দেশটির নৌবাহিনীর কর্মকর্তারা ও কেন্দ্রীয় সামরিক কমিশনের ভাইস চেয়ারম্যান শু কিলিয়াং। 

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ফুজিয়ান রণতরীটিতে পূর্ণ দৈর্ঘ্যের ফ্লাইট ডেকসহ ক্যাটাপল্ট লঞ্চ সিস্টেম রয়েছে। 

এর আগে লিয়াওনিং ও শ্যানডং নামে দুটি রণতরী চীনের নৌবাহিনীতে যোগ করা হয়। এর মধ্যে লিয়াওনিং চীন ১৯৯৮ সালে ইউক্রেনের কাছ থেকে কিনে পুনসজ্জিত করে। 

আরও পড়ুন: ইইউ সদস্যপদের দিকে আরও এক ধাপ আগালো ইউক্রেন

পৃথিবীর সবচেয়ে বড় সেনাবাহিনীকে ঢেলে সাজানো প্রেসিডেন্ট শি জিনপিং-এর অন্যতম এজেন্ডা। বর্তমানে একমাত্র যুক্তরাষ্ট্রের কাছেই চীনের চেয়েও বেশি সংখ্যক বিমানবাহী রণতরী রয়েছে, যার সংখ্যা ১১টি। 

তাইওয়ান ও দক্ষিণ চীন সাগর নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে চীনের এই পদক্ষেপের উদ্দেশ্য পৃথিবীর কাছে তাদের সামরিক সক্ষমতাকে তুলে ধরা, এমনটাই মনে করছেন অনেকে। 


একাত্তর/এসজে
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যের একটি শপিং মলে সচারচরের একটি কর্মব্যস্ত দিন মুহূর্তেই যেন রূপ নিল এক বিভীষিকাময় রক্তাক্ত অধ্যায়ে। শুধু ধর্মীয় পরিচয়ের কারণে উগ্র বর্ণবাদী ও চরমপন্থী এক শ্বেতাঙ্গ...
বিদেশি শক্তির অবৈধ হস্তক্ষেপের ফলে সৃষ্ট নিরাপত্তাহীনতার কারণে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এবং অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপ সম্পূর্ণভাবে শেষ না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালী বন্ধ থাকবে...
কীভাবে একটি বাংলাদেশি জাতির জন্ম হয়েছে, ইতিহাস পর্যালোচনা করলেই তা স্পষ্ট হয়ে ওঠে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি বলেছেন, গোটা জাতি যখন রাজনৈতিক দিকনির্দেশনাহীন হয়ে...
জাতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষা নিট-এর প্রশ্নপত্র ফাঁস ও শিক্ষার্থী বিক্ষোভ দমনের ঘটনা ঘিরে ভারতের পার্লামেন্টে অচলাবস্থা তীব্র রূপ ধারণ করেছে। বুধবার (২২ জুলাই) বিরোধীদের আক্রমণ ও হট্টগোলের মুখে...
২০২৭ সালের জন্য বেসরকারি ব্যবস্থাপনায় হজের তিনটি আলাদা প্যাকেজ ঘোষণা করেছে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)। এতে সর্বোচ্চ প্যাকেজ খরচ প্রায় আট লাখ টাকা এবং সর্বনিম্ন প্যাকেজ খরচ পাঁচ লাখ...
বিএনপি উন্নয়নের কথা বলে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে এবং সংস্কারের কথা শুনলেই দলটির ‘গায়ে আগুন লেগে যায়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর