সেরে উঠছেন সোনিয়া গান্ধী

আপডেট : ১৯ জুন ২০২২, ১২:১৮ পিএম

কংগ্রেস সভাপতি সোনিয়া গান্ধীর অবস্থা এখন অনেকটা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। 

গত রোববার (১২ জুন) কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে তিনি স্যার গঙ্গা রাম হাসপাতালে ভর্তি হন। এর আগে গত ২ জুন টেস্টে তার কোভিড-১৯ পজেটিভ ধরা পড়ে।

হাসপাতাল এবং দলীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে রোববার (১৯ জুন) গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হাসপাতালে ভর্তি হওয়ার পর তার শ্বাসতন্ত্রের নিচের দিকে সংক্রমণ ধরা পড়ে। তবে, এখন তার অবস্থা স্থিতিশীল এবং তিনি সুস্থ হয়ে উঠছেন।

তার ছেলে কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী ও মেয়ে প্রিয়াংকা গান্ধী ভদ্র ১৩ জুন হাসপাতাতে তাকে দেখতে যান।

বার্তাসংস্থা পিটিআই’র প্রতিবেদনে বলা হয়, কংগ্রেসের যোগাযোগ, প্রচার ও গণমাধ্যম শাখার প্রধান জয়রাম রমেশ শুক্রবার জানিয়েছেন, হাসপাতালে ভর্তির পর তার শ্বাসতন্ত্রের নিচের দিকে সংক্রমণ ধরা পড়ে। 

তার উদ্ধৃতি দিয়ে পিটিআই জানায়, ‘তিনি কোভিড পরবর্তী উপসর্গের চিকিৎসা নিচ্ছেন। তিনি নিবিড় পর্যবেক্ষণ ও চিকিৎসায় রয়েছেন।’


একাত্তর/এসজে

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর