চীনে তিনতলা থেকে গাড়ি নিচে পড়ে নিহত দুই

আপডেট : ২৪ জুন ২০২২, ০৫:০২ পিএম

চীনের সাংহাইতে একটি ভবনের তিনতলা থেকে একটি বৈদ্যুতিক গাড়ি নিচে পড়ে দুইজনের মৃত্যু হয়েছে। 

বুধবার (২২ জুন) স্থানীয় সময় বিকেল পাঁচটা ২০ মিনিটের দিকে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান নিও-র হেডকোয়ার্টারে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে বিবিসি। 

এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন নিও-র কর্মী এবং আরেকজন এর পার্টনার কোম্পানির বলে জানা গেছে। 

তবে যেখান থেকে গাড়িটি পড়ে যায় সেটি আসলে কি ছিল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এটি শোরুম, টেস্টিং ফ্যাসিলিটি বা পারকিং জোন ছিল বলে ধারণা করা হচ্ছে। 

আরও পড়ুন: ইইউ সদস্যপদের আনুষ্ঠানিক প্রার্থী ইউক্রেন ও মলদোভা

এক বিবৃতিতে নিও জানিয়েছে, সরকারের জন নিরাপত্তা বিভাগের সাথে মিলে এ দুর্ঘটনার তদন্ত করছে তারা। তবে এ দুর্ঘটনাটি গাড়ির কারণে হয়নি বলে দাবি তাদের। 

তাদের এ বিবৃতির পর মাইক্রোব্লগিং ওয়েবসাইট উইবোতে সমালোচনার ঝড় ওঠে। গাড়ি টেস্ট ড্রাইভ করতে এসে ড্রাইভারের মৃত্যুতে গাড়ির কোনো দোষ নেই এমন দাবির বিরুদ্ধে ক্ষোভ জানান উইবো ব্যাবহারকারীরা। 


একাত্তর/এসজে
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
চীন সীমান্ত সংলগ্ন তিমুরে এলাকায় পাহাড় ধস ও আকস্মিক বন্যার ঝুঁকি কমাতে একটি অত্যাধুনিক আগাম সতর্কীকরণ ব্যবস্থা (আর্লি ওয়ার্নিং সিস্টেম) গড়ে তোলার উদ্যোগ নিয়েছে নেপাল। সম্প্রতি হিমবাহ ধসের...
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার তীব্র সামরিক সংঘাতের উত্তপ্ত পরিস্থিতির মাঝেই চার বছরের মধ্যে প্রথমবার মধ্যপ্রাচ্য সফরে মিশর পৌঁছেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবার মিশরের রাজধানী কায়রোতে...
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর