ক্রিমিয়া দিয়ে ইউক্রেনের শস্য পাচার করছে রাশিয়া

আপডেট : ২৭ জুন ২০২২, ০১:৪৪ পিএম

ইউক্রেন আক্রমণের পর থেকে ইউক্রেনের শস্য, সার ও কৃষি যন্ত্রপাতি চুরির অভিযোগ রয়েছে রাশিয়ার বিরুদ্ধে। এবার এ অভিযোগের সত্যতা পাওয়ার দাবি করা হয়েছে বিবিসির এক প্রতিবেদনে। 

সোমবার (২৭ জুন) এক প্রতিবেদনে বিবিসি জানায়, ইউক্রেনের বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলে রাশিয়ান বাহিনীর শস্য চুরির প্রমাণ পেয়েছে বিবিসির রিয়ালিটি চেক টিম। 

অভিযোগের সত্যতা নিশ্চিত করতে প্রায় দুইশ' ইউক্রেনীয় কৃষকের সাথে যোগাযোগের চেষ্টা করে বিবিসি। এদের মধ্যে বেশিরভাগ কৃষকই মুখ খুলতে রাজি না হলেও, কয়েকজন আসল নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, রাশিয়ান সৈন্যরা তাদের শস্য চুরি করে তাদের শস্যখেত ও যন্ত্রপাতি বিনষ্ট করেছেন। 

এমনই এক কৃষক দিমিত্রো (ছদ্মনাম) দাবি, রাশিয়ান বাহিনী বর্তমানে তার কয়েক হাজার হেক্টর জমির প্রায় ৮০ শতাংশ দখল করে ফেলেছে। 

বিবিসি জানায়, একটি কোম্পানির সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে সামরিক যানবাহনে স্পষ্টভাবে রাশিয়ান বাহিনীর 'জেড' প্রতীক দেখা গেছে। ভিডিওর এক পর্যায়ে দেখা যায়, এক সৈনিক সিসিটিভি ক্যামেরাটিকে লক্ষ্য করে গুলি করেন, তবে তা ব্যর্থ হয়। 

কৃষক দিমিত্রো আরও জানান, রাশিয়ার কয়েকটি ট্রাকে জিপিএস ট্র্যাকার লাগানো ছিলে। সেটি ব্যবহার করে বিবিসি সেসব ট্রাকের গন্তব্যস্থল খুঁজে বের করেছে বলে দাবি তাদের। 

ট্রাকগুলো রাশিয়ার দখলকৃত ক্রিমিয়া হয়ে রাশিয়াতে যাচ্ছে বলে দাবি বিবিসির। জিপিএস তথ্যে দেখা গেছে, ট্রাকগুলো ক্রিমিয়ার ওক্তিয়াব্রিস্কে শহরের একটি গুদামে গিয়ে থামে। শস্য লোড-আনলোড করার জন্য গুদামটি ব্যবহৃত হয়। 

image

এ বছরের ১৪ জুনের একটি স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, গুদামের বাইরে সারি সারি ট্রাক দাঁড়িয়ে রয়েছে। এটির পাশেই রয়েছে একটি রেললাইন, যেখান থেকে রাশিয়া বা ক্রিমিয়ার অন্যান্য বন্দরে শস্য পরিবহন করা যায়। 

স্যাটেলাইট ছবি পর্যালোচনা করে দেখা গেছে, ইউক্রেন-ক্রিমিয়া সীমান্তে কার্যক্রম সম্প্রতি অত্যাধিক পরিমাণে বেড়ে গেছে। চনহার ও আরমিয়ানস্ক সীমান্তে এ কর্মতৎপরতা অস্বাভাবিক, কেননা ২০১৪ সালের পর থেকে ইউক্রেনের সাথে ক্রিমিয়ার স্থল যোগাযোগ নেই। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ট্রাকগুলো ইউক্রেনে রাশিয়ান সেনাদের কাছে পণ্য সরবরাহ করে ফিরে আসতেও পারে। তবে সেগুলোতে সূর্যমুখীর বীজসহ অন্যান্য শস্য থাকা অসম্ভব নয়। 

image

ইন্সটিটিউট ফর ব্ল্যাক সি স্ট্র্যাটেজিক স্টাডিজ-এর বিশেষজ্ঞ আন্দ্রি ক্লিমেঙ্কো বিবিসিকে বলেন, এসব শস্য ক্রিমিয়া থেকে কের্চ ও সেভাস্তোপোল হয়ে সিরিয়া ও তুরস্কে রপ্তানি করা হয়ে থাকতে পারে। সেভাস্তোপোলেও জুন মাসজুড়ে অতিরিক্ত কর্মতৎপরতা দেখা গেছে বলে বিবিসির দাবি।

আরও পড়ুন: সেভেরোদোনেৎস্ক পতন: কোন দিকে চলেছে ইউক্রেন যুদ্ধ?

তবে ইউক্রেনীয় শস্য আমদানির অভিযোগ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু।  

এদিকে গত এপ্রিল থেকে কয়েকটি রাশিয়ান জাহাজের মেরিটাইম তথ্য বিশ্লেষণ করে বিবিসি দেখেছে, কৃষ্ণসাগরে ঢোকার পর নিজেদের ট্র্যাকারগুলো বন্ধ করে দেয় তারা। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর