ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের আর বাধা নেই

আপডেট : ২৯ জুন ২০২২, ০৬:৪৫ পিএম

আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিমাদের সামরিক জোট ন্যাটোর সদস্য হতে অনেক আগেই আবেদন করে রেখেছিলো ইউরোপের দুই দেশ ফিনল্যান্ড ও সুইডেন। 

কিন্তু তাদের যোগদান নিয়ে প্রবল আপত্তি তুলেছিলো তুরস্ক। অবশেষে নিজেদের অবস্থান থেকে সরে এসেছে ন্যাটোর দ্বিতীয় শক্তিশালী দেশ। 

ন্যাটোর বৈঠক শুরু হবার আগেই দেশটি লিখিতভাবে জানিয়েছে, নতুন দুই দেশকে সদস্যপদ দেয়া হলে, তাতে কোন আপত্তি থাকবে না আঙ্কারার। 

তুরস্কের অবস্থান পাল্টানোর নেপথ্যে আমেরিকার হাত রয়েছে বলে দাবি করা হয়েছিল কয়েকটি মহল থেকে। কিন্তু সেই কথা উড়িয়ে দিয়েছে আমেরিকা। তুরস্ক নিয়ে কোন মন্তব্য করেনি।

রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর পরেই ন্যাটোয় যোগ দিতে তৎপর হয়ে ওঠে হেলসিঙ্কি ও স্টকহোম। মে মাসে ন্যাটোতে যোগ দিতে চেয়ে আনুষ্ঠানিক আবেদনপত্র জমা দেয় দু’দেশ। 

কিন্তু তখনই আপত্তি তোলে তুরস্ক। জানিয়ে দেয়, প্রয়োজনে ভেটো প্রয়োগ করে ফিনল্যান্ড ও সুইডেনের ন্যাটোতে যোগদান আটকে দেবে তারা। 

তুরস্কের ভেতরে কুর্দি বিদ্রোহীদের সমর্থন করার অভিযোগ তোলা হয় উত্তর ইউরোপের দুই দেশের বিরুদ্ধে। প্রসঙ্গত, কুর্দিদের জঙ্গি সংগঠন হিসাবে চিহ্নিত করে তুরস্কের সরকার।

আরও পড়ুন: এবার বাইডেনের স্ত্রী-কন্যাকে নিষিদ্ধ করলো রাশিয়া

বুধবার থেকেই মাদ্রিদে শুরু হবে ন্যাটোর বৈঠক। তার আগেই নিজেদের মধ্যে আলোচনা করতে বসেছিল তুরস্ক, ফিনল্যান্ড ও সুইডেন। সেখানেই সিদ্ধান্ত নেয়া হয়, আপত্তি তুলে নেবে তুরস্ক।

বিশেষজ্ঞদের মতে, ফিনল্যান্ড ও সুইডেনের যোগদানের ফলে বাল্টিক সাগর এলাকায় আধিপত্য বাড়বে ন্যাটোর। আগামী দু’ দিনের মধ্যেই সদস্যপদ গ্রহণের প্রক্রিয়া শেষ হয়ে যাবে।


গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
আগামী ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ক্ষমতাসীন রিপাবলিকান পার্টির সম্ভাব্য রাজনৈতিক ক্ষয়ক্ষতি সামাল দিতে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টারা ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধকে আপাতত একটি...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
দক্ষিণ ইরানের সিরিক এলাকায় একটি বিয়ে বাড়িতে মার্কিন বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ব্যাপক বিধ্বংসী ড্রোন ও ক্ষেপণাস্ত্র আক্রমণ চালিয়েছে ইরান।...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর