নরওয়ের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার হুমকি দিলো রাশিয়া

আপডেট : ২৯ জুন ২০২২, ১০:০৯ পিএম

নরওয়ের আরোপিত নিষেধাজ্ঞার কারণে আর্কটিকে রাশিয়ান-অধ্যুষিত দ্বীপপুঞ্জ সভলবার্ডে পণ্য সরবরাহ ব্যাহত হচ্ছে এমন অভিযোগ তুলেছে রাশিয়া। শিগগিরই এই সমস্যা সমাধানে পদক্ষেপ না নেয়া হলে নরওয়ের বিরুদ্ধে 'প্রতিশোধমূলক ব্যবস্থা' নেয়ার হুমকি দিয়েছে তারা। 

বুধবার (২৯ জুন) রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, এসব বিধিনিষেধ সভলবার্ডে খাদ্য ও চিকিৎসা সরঞ্জামসহ অত্যাবশ্যকীয় পণ্যের সরবরাহ ব্যাহত করছে, এমন অভিযোগ করে এর বিরুদ্ধে প্রতিবাদ জানাতে রাশিয়াতে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়। 

সার্বিক পরিস্থিতিকে 'অগ্রহণযোগ্য' আখ্যা দিয়ে রাশিয়া জানিয়েছে, তাদের বিরুদ্ধে 'অবন্ধুসুলভ' আচরণ তাদেরকে 'প্রতিশোধমূলক ব্যবস্থা' নিতে বাধ্য করবে। 

নরওয়ের উত্তর উপকূল ও উত্তর মেরুর মাঝামাঝিতে অবস্থিত সভলবার্ড নরওয়ের অংশ হলেও, ১৯২০ সালে সই করা এক চুক্তি অনুযায়ী এ দ্বীপপুঞ্জের প্রাকৃতিক সম্পদ আহরণ করতে পারে রাশিয়া। সেখানকার কিছু স্থানে প্রধানত রাশিয়ানরা বসবাস করেন। 

আরও পড়ুন: ন্যাটোর সদস্য হতে ফিনল্যান্ড ও সুইডেনের আর বাধা নেই

ইউরোপীয় ইউনিয়নের অংশ না হলেও নরওয়ে রাশিয়ার ওপর ইইউ'র আরোপিত নিষেধাজ্ঞা আরোপ করেছে। এসব নিষেধাজ্ঞা সভলবার্ডে পণ্য সরবরাহ বাধাগ্রস্ত করবে না বলেই জানিয়েছে তারা।

তবে সভলবার্ডের উদ্দেশ্যে যেসব মালামাল আসে সেগুলোকে প্রথমে একটি চেকপোস্ট পার হয়ে নরওয়েতে ঢুকতে হয়, যেটি দিয়ে নিষেধাজ্ঞার আওতাধীন পণ্য প্রবেশ নিষেধ। 

এ ব্যাপারে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি নরওয়ে। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অভিযান ও নতুন কঠোর নিষেধাজ্ঞার জবাবে নিজেদের বাণিজ্য ও সার্বভৌম অধিকার সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে চীন। মঙ্গলবার চীনের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর