মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদত্যাগ

আপডেট : ৩০ জুন ২০২২, ১১:২৭ এএম

পদত্যাগ করেছেন ভারতের সবচেয়ে ধনী রাজ্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধভ ঠাকরে। 

বুধবার (২৮ জুন) সুপ্রিম কোর্ট তার সরকারের সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ চাওয়ার জেরে তিনি পদত্যাগ করেন বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি সূত্রে জানা গেছে।

এক অনলাইন ভাষণে মুখ্যমন্ত্রীর পদ ও মহারাষ্ট্রের বিধানসভার সদস্য পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন উদ্ধভ ঠাকরে। 

এই ভাষণে তিনি বলেন, আমরা সুপ্রিম কোর্টের বিচারকে শ্রদ্ধা করি। অবশ্যই গণতন্ত্র অনুসরণ করতে হবে। পরে তিনি গভর্নরের বাসভবনে গিয়ে পদত্যাগ পত্র হস্তান্তর করেন।

মুখ্যমন্ত্রীর দলে আইনপ্রণেতার সংখ্যা কমে দাঁড়ায় ১৫ জনে। বৃহস্পতিবার (২৯ জুন) গভর্নরের ডাকা ফ্লোর টেস্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমান দেওয়া আটকাতে সুপ্রিম কোর্টে যান তিনি। 

তবে সুপ্রিম কোর্ট জানায় ভোটের ফলাফল নিয়ে ১১ জুলাই রায় দেওয়া হবে। তখন শিবসেনার বিদ্রোহী আইনপ্রণেতাদের অযোগ্য ঘোষণার বিষয়ে সিদ্ধান্ত দেওয়া হবে।

ধারণা করা হচ্ছে, সময় ক্ষেপণের জন্যই সুপ্রিম কোর্টে যান উদ্ধভ ঠাকরে। তার দলেরই ৩৯ আইনপ্রণেতা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এদের নেতৃত্ব দিচ্ছেন সিনিয়র শিবসেনা নেতা একনাথ সিন্ধে।

একনাথ সিন্ধের পক্ষ দাবি করছে, তাদের কাছে এখন মুখ্যমন্ত্রীর চেয়ে বড় অংশের আইনপ্রণেতার সমর্থন রয়েছে। নিজেদের মূল শিবসেনা আর বর্তমান সরকার থেকে দলটিকে সরিয়ে নেওয়ার দাবি করছেন একনাথ সিন্ধে।

উল্লেখ্য, গত আটদিন আগে বিদ্রোহী আইনপ্রণেতাদের নিয়ে একনাথ সিন্ধে মুম্বাই ছাড়েন। প্রথমে গুজরাটের সুরাট এবং পরে আসামের গুয়াহাটিতে অবস্থান নেন তারা।


একাত্তর/জো 

ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ভারত সরকার উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সাথে দেশের মূল ভূখণ্ডের যোগাযোগ সুদৃঢ় করার পাশাপাশি কৌশলগত নিরাপত্তা জোরদারে ‘শিলিগুড়ি করিডোর’ বা তথাকথিত 'চিকেন্স নেক' অঞ্চলে একটি নতুন চার লেনের মহাসড়ক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
হিমালয় পর্বতমালায় হিমবাহ ধসের কারণে ভবিষ্যতে আরও ভয়াবহ বন্যার ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের এক শীর্ষ কর্মকর্তা। নেপালে সাম্প্রতিক হিমবাহ পতনে সৃষ্ট ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা ১,০০০...
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর