নদীতে পড়া আইফোন দশমাস পর ফেরত, চলছে আগের মতোই

আপডেট : ০১ জুলাই ২০২২, ১২:০৬ পিএম

১০ মাস আগে নদীর পানিতে হারিয়ে যাওয়া আইফোন সম্প্রতি ফেরত পেয়েছেন ব্রিটেনের ওয়েইন ডেভিস নামের এক ব্যক্তি। যা এখন চলছে আগের মতোই।

ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায়, ২০২১ সালের আগস্ট মাসে সিন্ডারফোর্ডের গ্লুসেস্টারশ্যায়ারে ওয়াই নদীতে পড়ে যায় ফোনটি। যা উদ্ধার হয়েছে সম্প্রতি।

ডেভিস ফোন পাওয়ার আসা ছেড়ে দিলেও সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যাণে ফিরে পেয়েছেন সাধের ফোন। তাও আবার সম্পূর্ণ অক্ষত অবস্থায় আছে।

জানা যায়, ফোনটি ওয়াই নদীতে যেখানে পড়েছিলো ১০ মাস পরে ওই নদীর তীরেই বেড়াতে যান মিগুয়েল প্যাশিও নামের আরেক ব্যক্তি। ওয়েইনের ফোনটি নজরে আসে মিগুয়েলের। পরে ফোনের মালিক কে, তা জানার জন্য সেটিকে ভাল করে শুকিয়ে ফেসবুকে একটি পোস্ট করেন তিনি।

image


দেশটির গণমাধ্যমে তিনি বলেন, জলে ভর্তি ছিল ফোনটি। ভেবেছিলাম, এর অবস্থা শোচনীয়। শুকিয়ে যাওয়ার পর ফোনটা যে আবার চালু হবে না ভেবেও সেটি রিস্টার্ট করেন মিগুয়েল। কিন্তু এটি চালু হয়ে যায়।

ফোনটা খোলার সঙ্গে সঙ্গে মিগুয়েল একটি স্ক্রিনসেভার দেখেন। ১৩ আগস্ট এক ব্যক্তি এবং এক মহিলার ছবি ছিল সেখানে। ঠিক সেই দিনই ফোনটা পড়ে গিয়েছিল পানিতে।

পরে খুঁজে পাওয়া সেই আইফোনের মালিকের সন্ধানে ফেসবুকে একটি গ্রুপে পোস্ট করেন মিগুয়েল। ৪ হাজারের বেশি শেয়ার হয় তার ফেসবুক পোস্টটি।

image


এরপর পোস্টটি বন্ধুদের মাধ্যমে নজরে আসে ডেভিসের। পরে মিগুয়েলের থেকে ফোনটি ফেরত নেন তিনি।

আরও পড়ুন: সুইসাইড নোটসহ হাসপাতাল থেকে চারজনের মরদেহ উদ্ধার

কিভাবে ফোনটি হারিয়েছিল ব্যাখ্যা করতে গিয়ে ওয়েইন বলেন, আমি আর আমার স্ত্রী দুজনে একটি ক্যানোতে (নৌকা বিশেষ) চড়ে ঘুরছিলাম। আমার স্ত্রী উঠে দাঁড়াতেই আমরা পানিতে পড়ে যাই। আমার পিছনের পকেটে ফোনটা ছিল। সেটাও যথারীতি পড়ে যায়। আমি ধরেই নিয়েছিলাম ফোনটা আর ফিরে পাবো না।


একাত্তর/আরএ

স্থানীয় নির্বাচনে শোচনীয় পরাজয় এবং দলের ভেতরে ক্রমবর্ধমান বিদ্রোহ সত্ত্বেও পদত্যাগ করতে অস্বীকৃতি জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। মঙ্গলবার মন্ত্রিসভার এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি...
ইরানের বিরুদ্ধে মার্কিন-ইসরাইলের যুদ্ধের প্রেক্ষাপটে ওয়াশিংটনের সামরিক অভিযানে মিত্র দেশগুলোর অসহযোগিতা পেন্টাগনকে চরম ক্ষুব্ধ করে তুলেছে। রয়টার্সের বরাতে জানা গেছে, পেন্টাগনের শীর্ষ নীতি নির্ধারক...
ব্রিটিশ সাম্রাজ্য একসময় গর্ব করে বলত, তাদের রাজ্যে সূর্য কখনো অস্ত যায় না। কিন্তু মধ্যপ্রদেশের সেহোর নামক এক শান্ত জনপদে পাওয়া পুরনো এক টুকরো কাগজ বলছে অন্য কথা। সেই দোর্দণ্ডপ্রতাপ ব্রিটিশরা নাকি...
অবশেষে, ব্রিটেনের নাগরিকত্ব ফিরে পাচ্ছেন ‘আইএস বধূ’ খ্যাত বাংলাদেশি বংশোদ্ভূত নারী শামীমা বেগম।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর