মণিপুরে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬, এখনও নিখোঁজ ৩৭

আপডেট : ০২ জুলাই ২০২২, ০৮:৪৯ পিএম

ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যের দুর্গম মাখাউম অঞ্চলে ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ রয়েছে অন্তত ৩৭ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন।  

আল-জাজিরা'র প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুন) ভোরে মণিপুর রাজ্যের ননি পুলিশ স্টেশন থেকে ১৪ কিলোমিটার দূরে মাখাউম এলাকায় তুপুল ইয়ার্ড রেলওয়ে কন্সট্রাকশন ক্যাম্পে এ দুর্ঘটনা ঘটে। ভূমিধ্বসের পর সেখান থেকে ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়।  

উদ্ধারকারী দলের কর্মকর্তা পঙ্কজ কবিদয়াল জানিয়েছেন, নিহত ২৬ জনের মধ্যে ২১ জনই স্থানীয় আর্মির সদস্য।

ননি জেলার ম্যাজিস্ট্রেট হাউলিয়ানলাল গুইতে জানান, ওই ক্যাম্পে ৮১ জন মানুষ ছিলেন। যেহেতু রাত আনুমানিক দুইটা নাগাদ ভূমিধ্বসের ঘটনা ঘটে, বাকিদের জীবিত উদ্ধারের আশা খুবই ক্ষীণ বলে জানান তিনি। 

আরও পড়ুন: স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা ফেলেছে মস্কো, অভিযোগ ইউক্রেনের

দুর্ঘটনাস্থলে উদ্ধারকাজে সহায়তা করতে সেখানে ভারতীয় সেনাবাহিনীর হেলিকপ্টার পাঠানো হয়েছে বলে সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে। 

আসাম, মণিপুর, ত্রিপুরা এবং সিকিমসহ ওই অঞ্চলের রাজ্যগুলোতে ভারী বর্ষণ এবং ভূমিধসে আনুমানিক ২০০ জন নিহত হয়েছে। অন্যদিকে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাংলাদেশে বন্যায় ৪২ জন মারা গেছে। এর ফলে দুই দেশের কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।


একাত্তর/আরবিএস 

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর