স্লোভিয়ানস্কের দিকে আগাচ্ছে রাশিয়া, শহরবাসীকে সরে যেতে আহবান

আপডেট : ০৬ জুলাই ২০২২, ০৭:২১ পিএম

ইউক্রেনের পূর্বাঞ্চলে স্লোভিয়ানস্ক শহরের একটি মার্কেটে রাশিয়ান হামলায় দুইজন নিহত হওয়ার পর বেসামরিক নাগরিকদের শহর ছেড়ে অন্যত্র চলে যাওয়ার আহবান জানিয়েছে কর্তৃপক্ষ। 

বুধবার (৬ জুলাই) বিবিসি জানায়, সকাল থেকে মিনিবাসে করে শহরবাসীকে স্লোভিয়ানস্ক ছেড়ে চলে যেতে দেখা গেছে। 

দোনেৎস্কের গভর্নর পাভলো কিরিলেঙ্কো বলেন, রাশিয়ানরা পুরো ডনবাস অঞ্চলকে একটি হটস্পটে পরিণত করেছে, যেখানে অবস্থান করা বেসামরিক নাগরিকদের জন্য বিপজ্জনক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি সবাইকে চলে যাওয়ার আহবান জানিয়েছেন। 

ডনবাস দখলের যুদ্ধে পরবর্তী বড় প্রতিযোগিতা স্লোভিয়ানস্ক নিয়ে হওয়ার 'বাস্তব সম্ভাবনা' রয়েছে বলে ধারণা করছে যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা। রাশিয়ান বাহিনী বর্তমানে স্লোভিয়ানস্ক থেকে ১৬ কিলোমিটার উত্তরে রয়েছে বলে জানিয়েছে তারা। 

রাজধানী কিয়েভ দখল করতে ব্যর্থ হয়ে এবছরের মার্চে ডনবাস অঞ্চলের দিকে মনোযোগ দেয় রাশিয়া। এরই মধ্যে স্লোভিয়ানস্কের উত্তর ও পূর্বে লুহানস্ক অঞ্চলের দখল নিতে সক্ষম হয়েছে তারা। 

লুহানস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর প্রধান সেরহি হায়দাইয়ের দাবি, দোনেৎস্ক অঞ্চলের সীমান্তবর্তী এলাকায় রাশিয়ান বাহিনীকে পরাভূত করছে ইউক্রেন। 

আরও পড়ুন: ন্যাটোতে যোগ দিতে ফিনল্যান্ড-সুইডেনের চুক্তি সই

এদিকে রাশিয়ান সংবাদপত্র ইজভেস্তিয়াকে রাশিয়ান সামরিক বিশেষজ্ঞ ভ্লাদিস্লাভ শুরিগিন বলেন, দোনেৎস্ক অঞ্চলে পেতে রাখা মাইন সরাতে সেনাবাহিনীর কয়েকদিন লেগে যাবে। তবে পরবর্তী বড় যুদ্ধগুলো স্লোভিয়ানস্ক ও ক্রামাতোরস্কে হবে বলে ধারণা করছেন তিনি। 

এর আগে ২০১৪ সালে রাশিয়া স্লোভিয়ানস্ক দখল করতে সক্ষম হলেও, আড়াই মাস পর এটি পুনর্দখল করতে সক্ষম হয় ইউক্রেন। 


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি’র ৮১ দশমিক ৯২ শতাংশ শেয়ার ২৪টি কোম্পানির মাধ্যমে এস আলম-সংশ্লিষ্টদের দ্বারা বেআইনিভাবে কেন্দ্রীভূত ও নিয়ন্ত্রণের অভিযোগে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে রুল জারি করেছে...
দুর্গত এলাকায় চলছে ব্যাপক উদ্ধার ও তল্লাশি অভিযান। এর মধ্যেই ভয়াবহ বন্যার ৯ দিন পর নেপালের একটি জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে দুই শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়েছে।
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর