ভারতে সুষম খাদ্য জোগাড়ের সক্ষমতা নেই ৯৭ কোটি লোকের: জাতিসংঘ

আপডেট : ০৮ জুলাই ২০২২, ০৫:০৮ পিএম

ভারতের ৯৭ কোটি মানুষের পুষ্টিকর বা সুষম খাদ্য জোগাড় করার সক্ষমতা নেই বলে উঠে এসেছে সম্প্রতি প্রকাশিত জাতিসংঘের একটি রিপোর্টে। রিপোর্ট মোতাবেক দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশটির মোট জনসংখ্যার প্রায় ৭১ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে পারেন না।

জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) প্রকাশিত ওই রিপোর্ট বলছে, এশিয়া মহাদেশে ৪৩.৫ শতাংশ মানুষ সুষম খবার থেকে বঞ্চিত। সেখানে ভারতের প্রায় ৭১ শতাংশ মানুষ বঞ্চিত পুষ্টিকর খাবার থেকে। যা রীতিমতো উদ্বেগজনক।

জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী, ২০২০ সালে বিশ্বব্যাপী ৩০৭ কোটি মানুষের পুষ্টিকর খাবার জোগাড় করতে পারেনি। বর্তমানে বিশ্বব্যাপী ৪২ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত। এছাড়া বৈশ্বিকভাবে দেশের তালিকায় সবচেয়ে খারাপ অবস্থা নেপালের। প্রতিবেশী এই দেশটির ৮৪ শতাংশ মানুষ স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে অক্ষম।

এরপরে রয়েছে পাকিস্তান। দেশটিতে এই হার ৮৩.৫ শতাংশ, বাংলাদেশ ৭৩.৫ শতাংশ এবং এরপরে থাকা ভারতে এই হার ৭০.৫ শতাংশ। অন্যদিকে আফ্রিকার দেশগুলোতে স্বাস্থ্যকর খাবার থেকে বঞ্চিত ৮০ শতাংশ মানুষ।

এছাড়া চীনে ১২ শতাংশ, ব্রাজিলে ১৯ শতাংশ, শ্রীলঙ্কায় ৪৯ শতাংশ মানুষ ২০২০ সালে স্বাস্থ্যকর খাবার জোগাড় করতে অক্ষম ছিলেন।

উল্লেখ্য, ভারতের প্রায় ৮০ কোটি মানুষ বা প্রায় ৬০ শতাংশ ভারতীয় খাবারের জন্য সরকার প্রদত্ত ভর্তুকিযুক্ত রেশনের ওপর নির্ভরশীল। দেশটির প্রধানমন্ত্রী গরীব কল্যাণ অন্ন যোজনার অধীনে বিনামূল্যে পাঁচ কেজি খাদ্য শস্যের একটি বিশেষ মহামারি সহায়তা ছাড়াও মাত্র ২-৩ টাকা প্রতি কেজিতে উপভোক্তারা প্রতি মাসে পাঁচ কেজি চাল-ডাল ইত্যাদি হাতে পেয়ে থাকেন।

রিপোর্ট প্রকাশের সময় জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক কু ডংইউ বলেন, ‘করোনা মহামারির অর্থনৈতিক প্রভাবের কারণে খাদ্য মূল্যস্ফীতির সৃষ্টি হয় এবং এই কারণে আরও ১১২ মিলিয়ন মানুষ স্বাস্থ্যকর খাবারের চাহিদা পূরণ করতে অক্ষম হয়েছে। এর অর্থ বিশ্বব্যাপী মোট প্রায় ৩১০ কোটি মানুষ পুষ্টিকর খাবার খেতে পারেনি।

‘দ্য স্টেট অব ফুড সিকিউরিটি অ্যান্ড নিউট্রিশন ইন দ্য ওয়ার্ল্ড ২০২২’ নামে রিপোর্টটি গত বুধবার প্রকাশিত হয়। এফএও’র তথ্যে আরও বলা হয়েছে, একজন মানুষের সারাদিনে সুষম খাবার খেতে খরচ হওয়ার কথা ২.৯৭ মার্কিন ডলার।

সেই হিসেবে ভারতে ৪ জনের পরিবারে মাসে ৭ হাজার ৬০০ রুপি প্রয়োজন। অর্থাৎ ভারতের ৯৭ কোটি মানুষই এই পরিমাণ ক্রয়ক্ষমতার নিচে বসবাস করেন।


একাত্তর/এসএ

বিয়ের সানাই বাজছিল ঠিকঠাক, কাজিও কবুল পড়িয়ে দিয়েছিলেন অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। কিন্তু আসল টুইস্টটা জমা ছিল দুপুরের খাবারের টেবিলের জন্য! পাতে খাসির মাংসের বদলে কেন মুরগির মাংস পরিবেশন করা...
ভারতের ছাত্র-যুবদের কর্মসংস্থান এবং শিক্ষা ব্যবস্থার সংস্কারের দাবি এবার এক অদ্ভুত ও নজিরবিহীন রূপ নিল দিল্লির বুকে। সপ্তাহজুড়ে খবরের শিরোনামে থাকার পর, আজ শনিবার ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে...
পশ্চিমবঙ্গের বিধানসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে একচ্ছত্র আধিপত্য বজায় রাখলেও বিজেপির শীর্ষ নেতৃত্বের আসল নজর এখন তৃণমূল কংগ্রেসের ৮০ সদস্যের বিধায়ক দলের অন্দরে তৈরি হওয়া তীব্র ফাটলের...
‘সবাই দুর্নীতিগ্রস্ত! চারদিকে শুধু ঘুষ আর অনিয়ম, আর সেই কারণেই আমি আজ আমার পরিবারের প্রায় সবাইকে হারালাম’; কান্না চেপে, তীব্র ক্ষোভে কাঁপতে কাঁপতে কথাগুলো বলছিলেন বিষ্ণু কান্ত গর্গ। গত বুধবার...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর